আমি বলিলাম, এই যে আমি। তিনি আমাকে বলিলেন, তুমি কে? আমি কহিলাম, আমি এক জন অমালেকীয়।
Cross references
পরে তথা হইতে ফিরিয়া ঐনমিষ্পটে অর্থাৎ কাদেশে গিয়া অমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎসসোন-তামর নিবাসী ইমোরীয়দিগকে আঘাত করিলেন।
ঐ সময়ে অমালেক আসিয়া রফীদীমে ইস্রায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল।
পরে সে অমালেকের প্রতি দৃষ্টি করিল, এবং আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, অমালেক জাতিগণের মধ্যে প্রথম ছিল, কিন্তু বিনাশ ইহার শেষ দশা হইবে।
স্মরণে রাখিও, মিসর হইতে তোমরা যখন বাহির হইয়া আসিয়াছিলে, তখন পথে তোমার প্রতি অমালেক কি করিল;
এখন তুমি গিয়া অমালেককে আঘাত কর, ও তাহার যাহা কিছু আছে, নিঃশেষে বিনষ্ট কর, তাহার প্রতি দয়া করিও না; স্ত্রী ও পুরুষ, বালকবালিকা ও স্তন্যপায়ী শিশু, গোরু ও মেষ, উষ্ট্র ও গর্দ্দভ সকলকেই বধ কর।
ঐ সময়ে দায়ূদ ও তাঁহার লোকেরা যাইয়া গশূরীয়, গির্ষীয় ও অমালেকীয়দিগকে আক্রমণ করিতেন, কেননা শূরের সন্নিকট ও মিসর পর্য্যন্ত যে দেশ, তথায় পুরাকাল হইতে সেই জাতিরা বাস করিত।
পরে দায়ূদ ও তাঁহার লোকেরা তৃতীয় দিবসে সিক্লগে উপস্থিত হইলেন। ইতিমধ্যে অমালেকীয়েরা দক্ষিণ অঞ্চলে ও সিক্লগে চড়াউ হইয়াছিল, সিক্লগে আঘাত করিয়া তাহা আগুনে পোড়াইয়া দিয়াছিল।
পরে দায়ূদ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কাহার লোক? কোথা হইতে আসিলে? সে কহিল, আমি এক জন মিস্রীয় যুবক, এক জন অমালেকীয়দের দাস; অদ্য তিন দিন হইল, আমি পীড়িত হইয়াছিলাম বলিয়া আমার কর্ত্তা আমাকে ত্যাগ করিয়া গেলেন।
দায়ূদ সন্ধ্যাকাল অবধি পরদিনের সন্ধ্যা পর্য্যন্ত তাহাদিগকে আঘাত করিলেন; তাহাদের মধ্যে এক জনও রক্ষা পাইল না, কেবল চারি শত যুবক উটে চড়িয়া পলায়ন করিল।