২ রাজাবলি 9:5 · বাংলা বাইবেল
সে সেখানে উপস্থিত হইলে দেখ, সেনাপতিগণ বসিয়া ছিলেন। সে কহিল, হে সেনাপতি, আপনার কাছে আমার কিছু বক্তব্য আছে। যেহূ বলিলেন, আমাদের সকলের মধ্যে কাহার কাছে? সে কহিল, হে সেনাপতি, আপনার কাছে।
Cross references
বিচারকগণ 3:19
কিন্তু আপনি গিল্গলস্থ প্রস্তরাকর হইতে ফিরিয়া আসিয়া কহিলেন, হে রাজন্, আপনার নিকটে আমার একটী গোপনীয় কথা আছে। রাজা বলিলেন, চুপ চুপ; তখন যাহারা নিকটে দাঁড়াইয়াছিল, তাহারা সকলে তাঁহার নিকট হইতে বাহিরে গেল।
২ রাজাবলি 9:2
সেখানে উপস্থিত হইয়া নিম্শির পৌত্র যিহোশাফটের পুত্র যেহূর অন্বেষণ কর, এবং নিকটে গিয়া তাঁহার ভ্রাতৃগণের মধ্য হইতে তাঁহাকে উঠাও, এবং এক ভিতরের কুঠরীতে লইয়া যাও।