Home Bibles ☰ Books ২ রাজাবলি 8:6 · বাংলা বাইবেল
২ রাজাবলি 8:6 · বাংলা বাইবেল

আর রাজা স্ত্রীলোকটীকে জিজ্ঞাসা করিলে তিনি তাঁহাকে বৃত্তান্ত কহিলেন। আর রাজা তাঁহার পক্ষে এক জন কর্ম্মচারীকে নিযুক্ত করিয়া কহিলেন, ইহার সর্ব্বস্ব, এবং এ যে দিন দেশ ত্যাগ করিয়াছে, সেই দিনাবধি অদ্য পর্য্যন্ত উৎপন্ন ইহার ক্ষেত্রের সমস্ত উপস্বত্ব ইহাকে ফিরাইয়া দেও।

Cross references

আদিপুস্তক 37:36

আর ঐ মিদিয়নীয়েরা যোষেফকে মিসরে লইয়া গিয়া ফরৌণের কর্ম্মচারী রক্ষক-সেনাপতি পোটীফরের নিকটে বিক্রয় করিল।

দ্বিতীয় বিবরণ 22:2

যদি তোমার সেই ভ্রাতা তোমার নিকটস্থ কিম্বা পরিচিত না হয়, তবে তুমি সেই পশুকে আপন বাটীতে আনিয়া যাবৎ সেই ভ্রাতা তাহার অন্বেষণ না করে, তাবৎ আপনার নিকটে রাখিবে, পরে তাহা ফিরাইয়া দিবে।

বিচারকগণ 11:13

তাহাতে অম্মোন-সন্তানগণের রাজা যিপ্তহের দূতগণকে কহিলেন, কারণ এই, ইস্রায়েল যখন মিসর হইতে আইসে, তখন, অর্ণোন অবধি যব্বোক ও যর্দ্দন পর্য্যন্ত আমার ভূমি হরণ করিয়াছিল; অতএব এখন নির্ব্বিরোধে তাহা ফিরাইয়া দেও।

২ শমূয়েল 9:7

দায়ূদ তাঁহাকে কহিলেন, ভয় করিও না, আমি তোমার পিতা যোনাথনের নিমিত্ত অবশ্য তোমার প্রতি দয়া করিব, আমি তোমার পিতামহ শৌলের সমস্ত ভূমি তোমাকে ফিরাইয়া দিব, আর তুমি নিত্য আমার মেজে ভোজন করিবে।

২ রাজাবলি 9:32

যেহূ বাতায়নের দিকে মুখ তুলিয়া কহিলেন, কে আমার পক্ষে? কে? তখন দুই তিন জন নপুংসক তাহার দিকে চাহিল।

১ ইতিহাস 28:1

পরে দায়ূদ ইস্রায়েলের সমস্ত অধ্যক্ষকে অর্থাৎ বংশাধ্যক্ষগণকে, পালানুক্রমে রাজার পরিচর্য্যাকারী দলের অধ্যক্ষগণকে, সহস্রপতি ও শতপতিগণকে এবং রাজার ও রাজপুত্রদের সমস্ত সম্পত্তির ও পশুপালের অধ্যক্ষগণকে, কর্ম্মচারীদিগকে এবং বীরগণকে, এমন কি, সমস্ত বলবান বীরকে যিরূশালেমে একত্র করিলেন।

হিতোপদেশ 16:7

মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয়, তখন তিনি তাহার শত্রুদিগকেও তাহার প্রণয়ী করেন।

হিতোপদেশ 21:1

সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত জলপ্রণালীর ন্যায়; তিনি যে দিকে ইচ্ছা, সেই দিকে তাহা ফিরান।

Interlinear

Choose Theme