আহাবের কুল যেমন করিত, তিনিও তেমনি ইস্রায়েলের রাজাদের পথে চলিতেন, কারণ তিনি আহাবের কন্যাকে বিবাহ করিয়াছিলেন; ফলে, সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন।
Cross references
এইরূপে যখন ভূমণ্ডলে মনুষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও অনেক কন্যা জন্মিল,
আর তাহাদের সহিত বিবাহ-সম্বন্ধ করিবে না; তুমি তাহার পুত্রকে আপনার কন্যা দিবে না, ও আপন পুত্রের জন্য তাহার কন্যা গ্রহণ করিবে না।
শলোমন রাজা ফরৌণের কন্যা ব্যতিরেকে আরও অনেক বিদেশীয়া রমণীকে, অর্থাৎ মোয়াবীয়া, অম্মোনীয়া, ইদোমীয়া, সীদোনীয়া ও হিত্তীয়া রমণীকে প্রেম করিতেন।
(আহাব, যিনি আপন স্ত্রী ঈষেবল কর্ত্তৃক উত্তেজিত হইয়া সদাপ্রভুর সাক্ষাতে কদাচরণ করিতে আপনাকে বিক্রয় করিয়াছিলেন, তাঁহার তুল্য আর কেহ কখনও হয় নাই।
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, আপন পিতার পথে ও আপন মাতার পথে, এবং নবাটের পুত্র যে যারবিয়াম ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাঁহার পথে চলিতেন।
তিনি বালের সেবা করিতেন, তাহার কাছে প্রণিপাত করিতেন, এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করিতেন, তাঁহার পিতা যাহা যাহা করিতেন, তিনিও তাহাই করিতেন।
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তিনি তাহাই করিতেন; তথাপি আপন পিতা মাতার মত ছিলেন না; কেননা তিনি আপন পিতার নির্ম্মিত বালের স্তম্ভ দূর করিয়া দিলেন।
অহসিয় বাইশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া যিরূশালেমে এক বৎসর রাজত্ব করেন। তাঁহার মাতার নাম অথলিয়া, তিনি ইস্রায়েল-রাজ অম্রির পৌত্রী।
তুমি আপন প্রভু আহাবের কুলকে আঘাত করিবে; এবং আমি আপন দাস ভাববাদিগণের রক্তের প্রতিশোধ ও সদাপ্রভুর সকল দাসের রক্তের প্রতিশোধ ঈষেবলের হস্ত হইতে লইব।
কিন্তু ইস্রায়েলের রাজাদের পথে চলিতেন, এমন কি, সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে যে জাতিগণকে অধিকারচ্যুত করিয়াছিলেন, তাহাদের ঘৃণিত ক্রিয়ানুসারে আপন পুত্রকেও অগ্নির মধ্য দিয়া গমন করাইলেন।
বাস্তবিক তাঁহার পিতা হিষ্কিয় যে সকল উচ্চস্থলী বিনষ্ট করিয়াছিলেন, তিনি সেগুলি পুনর্ব্বার নির্ম্মাণ করিলেন, এবং ইস্রায়েল-রাজ আহাব যেমন করিয়াছিলেন, তেমনি তিনি বালের জন্য যজ্ঞবেদি প্রস্তুত করিলেন, এবং আশেরামূর্ত্তি নির্ম্মাণ করিলেন, আর আকাশের সমস্ত বাহিনীর কাছে প্রণিপাত ও তাহাদের সেবা করিতেন।
আর আমি যিরূশালেমের উপরে শমরিয়ার সূত্র ও আহাবকুলের ওলন বিস্তার করিব; যেমন কেহ থালা মুছিয়া ফেলে, এবং মুছিলে পর তাহা উল্টাইয়া উবুড় করে, তদ্রূপ আমি যিরূশালেমকে মুছিয়া ফেলিব।
কিন্তু আপন পৈতৃক ঈশ্বরের অন্বেষণ করিতেন ও তাঁহার সকল আজ্ঞা-পথে চলিতেন, ইস্রায়েলের কর্ম্মানুযায়ী কর্ম্ম করিতেন না।
যিহোশাফট অতিশয় ঐশ্বর্য্যবান্ ও প্রতাপান্বিত হইলেন, আর তিনি আহাবের সহিত কুটুম্বিতা করিলেন।
আর হনানির পুত্র যেহূ দর্শক তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া যিহোশাফট রাজাকে কহিলেন, দুর্জনের সাহায্য করা এবং সদাপ্রভুর বিদ্বেষীদিগকে প্রেম করা কি আপনার উপযুক্ত? এ জন্য সদাপ্রভু হইতে আপনার উপরে ক্রোধ বর্ত্তিল।
আহাবের কুল যেমন করিত, তিনিও তেমনি ইস্রায়েলের রাজাদের পথে চলিতেন; কারণ তিনি আহাবের কন্যাকে বিবাহ করিয়াছিলেন, ফলে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন।
কিন্তু ইস্রায়েলের রাজাদের পথে গমন করিয়াছ, এবং আহাব-কুলের ক্রিয়ানুসারে যিহূদাকে ও যিরূশালেম-নিবাসীদিগকে ব্যভিচার করাইয়াছ; আরও তোমা হইতে উত্তম যে তোমার পিতৃকুলজাত ভ্রাতৃগণ, তাহাদিগকে বধ করিয়াছ;
পরে যিরূশালেম-নিবাসীরা তাঁহার কনিষ্ঠ পুত্র অহসিয়কে তাঁহার পদে রাজা করিল, কারণ আরবীয়দের সহিত শিবিরে যে দল আসিয়াছিল, তাহারা তাঁহার জেষ্ঠ পুত্র সকলকে বধ করিয়াছিল। অতএব যিহূদা-রাজ যিহোরামের পুত্র অহসিয় রাজত্ব করিতে লাগিলেন।
অহসিয় বেয়াল্লিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন; এবং যিরূশালেমে এক বৎসরকাল রাজত্ব করেন; তাঁহার মাতার নাম অথলিয়া, ইনি অম্রির পৌত্রী।
তাহাতে আমি তাহাদের সঙ্গে বিবাদ করিলাম, তাহাদিগকে তিরস্কার করিলাম, এবং তাহাদের কোন কোন ব্যক্তিকে প্রহার ও তাহাদের কেশ উৎপাটন করিলাম, এবং ঈশ্বরের নামে তাহাদিগকে [এই বলিয়া] দিব্য করাইলাম, তোমরা উহাদের পুত্রদের সহিত আপন আপন কন্যাদের বিবাহ দিবে না, ও আপন আপন পুত্রদের জন্য কিম্বা আপনাদের জন্য উহাদের কন্যাদিগকে গ্রহণ করিবে না।
কারণ অম্রির বিধি ও আহাব-কুলের ক্রিয়া সকল পালিত হইতেছে, এবং তোমরা তাহাদের পরামর্শানুসারে চলিতেছ, যেন আমি তোমাকে বিস্ময়ের বিষয়, ও তোমার নিবাসীদিগকে শিশ-শব্দের বিষয় করি; আর তোমরা আমার প্রজাদের টিটকারী বহন করিবে।