২ রাজাবলি 8:14 · বাংলা বাইবেল
তখন তিনি ইলীশায়ের নিকট হইতে প্রস্থান করিয়া আপন প্রভুর কাছে গেলেন; রাজা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, ইলীশায় তোমাকে কি কহিলেন? হসায়েল বলিলেন, তিনি আমাকে কহিলেন, আপনি অবশ্য বাঁচিবেন।
Cross references
২ রাজাবলি 5:25
পরে আপনি ভিতরে গিয়া আপন প্রভুর সম্মুখে দাঁড়াইল। তখন ইলীশায় তাহাকে কহিলেন, গেহসি, তুমি কোথা হইতে আসিলে? সে কহিল, আপনার দাস কোন স্থানে যায় নাই।
২ রাজাবলি 8:10
ইলীশায় তাঁহাকে কহিলেন, আপনি গিয়া তাঁহাকে বলুন, অবশ্য বাঁচিতে পারেন; তথাপি ইহা সদাপ্রভু আমাকে জ্ঞাত করিয়াছেন যে, তিনি অবশ্য মরিবেন।
মথি 26:16
আর সেই সময় অবধি সে তাঁহাকে সমর্পণ করিবার জন্য সুযোগ অন্বেষণ করিতে লাগিল।