Home Bibles ☰ Books ২ রাজাবলি 7:13 · বাংলা বাইবেল
২ রাজাবলি 7:13 · বাংলা বাইবেল

তখন তাঁহার দাসগণের মধ্যে এক জন উত্তর করিল, তবে বিনয় করি, নগরে যাহা অবশিষ্ট আছে, কয়েক জন সেই অবশিষ্ট অশ্বদের মধ্যে পাঁচটা অশ্ব গ্রহণ করুক—দেখুন, তাহারা এবং নগরের অবশিষ্ট ইস্রায়েলের সমস্ত লোক, এই দুই সমান; দেখুন তাহারা এবং নষ্টকল্প ইস্রায়েলের সমস্ত লোক, এই দুই সমান—আমরা একবার পাঠাইয়া দেখি।

Cross references

২ রাজাবলি 5:13

কিন্তু তাঁহার দাসেরা নিকটে আসিয়া নিবেদন করিল, পিতা, ঐ ভাববাদী যদি কোন মহৎ কর্ম্ম করিবার আজ্ঞা আপনাকে দিতেন, আপনি কি তাহা করিতেন না? তবে স্নান করিয়া শুচি হউন, তাঁহার এই আজ্ঞাটী কি মানিবেন না?

২ রাজাবলি 6:33

তিনি তাহাদের সহিত কথাবার্ত্তা কহিতেছেন, এমন সময়ে দেখ, দূত তাঁহার নিকটে পৌঁছিল, পরে রাজা কহিলেন, দেখ, এই অমঙ্গল সদাপ্রভু হইতে হইল, আমি কেন আর সদাপ্রভুর অপেক্ষাতে থাকিব?

২ রাজাবলি 7:4

যদি বলি, নগরে প্রবেশ করিব, তবে নগরমধ্যে দুর্ভিক্ষ আছে, সেখানে মরিব; আর যদি এখানে বসিয়া থাকি, তবু মরিব। এখন আইস, আমরা অরামীয়দের শিবিরে গিয়া পড়ি; তাহারা আমাদিগকে বাঁচায় ত বাঁচিব, মারিয়া ফেলে ত মরিব।

যিরমিয় 14:18

আমি যদি বাহির হইয়া ক্ষেত্রে যাই, তবে দেখ, খড়্‌গহত লোক, যদি নগরে প্রবেশ করি, তবে দেখ, ক্ষুধাপীড়িত লোক; কারণ ভাববাদী ও যাজক উভয়ে দেশ পর্য্যটন করে, কিছুই জানে না।

বিলাপগাথা 4:9

ক্ষুধাতে নিহত লোক অপেক্ষা বরং খড়্‌গে নিহত লোক ধন্য, কেননা ইহারা ক্ষেত্রের শস্যের অভাবে যেন শূলে বিদ্ধ হইয়া ক্ষয় পাইতেছে।

Interlinear

Choose Theme