Home Bibles ২ রাজাবলি 3:19 · বাংলা বাইবেল
২ রাজাবলি 3:19 · বাংলা বাইবেল

তখন তোমরা প্রত্যেক প্রাচীরবেষ্টিত নগরে ও প্রত্যেক উত্তম নগরে আঘাত করিবে, আর প্রত্যেক উত্তম বৃক্ষ কাটিয়া ফেলিবে, ও জলের উনুই সকল বুজাইয়া দিবে, এবং উর্ব্বর ক্ষেত্র সকল প্রস্তরের দ্বারা নষ্ট করিবে।

Cross references

গণনা 24:17

আমি তাঁহাকে দেখিব, কিন্তু এক্ষণে নয়, তাঁহাকে দর্শন করিব কিন্তু নিকটে নয়; যাকোব হইতে এক তারা উদিত হইবে, ইস্রায়েল হইতে এর রাজদণ্ড উঠিবে, তাহা মোয়াবের দুই পার্শ্ব ভগ্ন করিবে, কলহের সন্তান সকলকে সংহার করিবে।

দ্বিতীয় বিবরণ 20:19

যখন তুমি কোন নগর হস্তগত করণার্থে যুদ্ধ করিয়া বহুকাল পর্য্যন্ত তাহা অবরোধ কর, তখন কুড়ালি দিয়া তথাকার বৃক্ষ ছেদন করিবে না; তুমি তাহার ফল খাইতে পার, কিন্তু তাহা কাটিবে না; কেননা ক্ষেত্রের বৃক্ষ কি মানুষ যে, তাহাও তোমার অবরোধের যোগ্য হইবে?

দ্বিতীয় বিবরণ 20:20

কিন্তু এই এই বৃক্ষ হইতে খাদ্য জন্মে না, ইহা যে সকল বৃক্ষের বিষয়ে জ্ঞাত আছ, সে সকল তুমি নষ্ট করিতে ও কাটিতে পারিবে; এবং তোমার সহিত যুদ্ধকারী নগর যাবৎ পতিত না হয়, তাবৎ সেই নগরের বিরুদ্ধে জাঙ্গাল বাঁধিতে পারিবে।

বিচারকগণ 6:16

তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, নিশ্চয়ই আমি তোমার সহবর্ত্তী হইব; আর তুমি মিদিয়নীয়দিগকে এক মনুষ্যবৎ আঘাত করিবে।

১ শমূয়েল 15:3

এখন তুমি গিয়া অমালেককে আঘাত কর, ও তাহার যাহা কিছু আছে, নিঃশেষে বিনষ্ট কর, তাহার প্রতি দয়া করিও না; স্ত্রী ও পুরুষ, বালকবালিকা ও স্তন্যপায়ী শিশু, গোরু ও মেষ, উষ্ট্র ও গর্দ্দভ সকলকেই বধ কর।

১ শমূয়েল 23:2

তখন দায়ূদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলেন, আমি কি গিয়া ঐ পলেষ্টীয়দিগকে আঘাত করিব? সদাপ্রভু দায়ূদকে কহিলেন, যাও, সেই পলেষ্টীয়দিগকে আঘাত কর, ও কিয়ীলা রক্ষা কর।

২ রাজাবলি 3:25

তাহারা নগর সকল ভাঙ্গিয়া ফেলিল, ও প্রত্যেক জন প্রত্যেক উর্ব্বর ক্ষেত্রে প্রস্তর ফেলিয়া তাহা পরিপূর্ণ করিল, এবং জলের উনুই সকল বুজাইয়া দিল, ও উত্তম উত্তম বৃক্ষ সকল কাটিয়া ফেলিল; কেবল কীর্‌হরাসতে তথাকার প্রস্তর সকল অবশিষ্ট রাখিল, কিন্তু ফিঙ্গাধারীরা নগরের চারিদিকে গিয়া নিবাসীদিগকে আঘাত করিল।

২ রাজাবলি 13:17

আর কহিলেন, পূর্ব্বদিকের বাতায়ন খুলুন। তিনি খুলিলেন। পরে ইলীশায় কহিলেন, বাণ নিক্ষেপ করুন। তিনি নিক্ষেপ করিলেন। তখন ইলীশায় কহিলেন, এ সদাপ্রভুর বিজয়-বাণ, অরামের বিপক্ষে বিজয়-বাণ, কেননা আপনি অফেকে অরামীয়দিগকে আঘাত করিবেন, করিতে করিতে তাহাদিগকে নিঃশেষ করিবেন।

Interlinear

Choose Theme