Home Bibles ২ রাজাবলি 25:30 · বাংলা বাইবেল
২ রাজাবলি 25:30 · বাংলা বাইবেল

তাঁহার দিনপাতের জন্য রাজার আজ্ঞাতে তাঁহাকে নিয়ত বৃত্তি দেওয়া যাইত, তাঁহার সমস্ত জীবন ব্যাপিয়া তাঁহাকে দিনের উপযুক্ত দ্রব্য প্রতিদিন দেওয়া যাইত।

Cross references

আদিপুস্তক 48:15

পরে তিনি যোষেফকে আশীর্ব্বাদ করিয়া কহিলেন, সেই ঈশ্বর, যাঁহার সাক্ষাতে আমার পিতৃপুরুষ অব্রাহাম ও ইস্‌হাক গমনাগমন করিতেন—সেই ঈশ্বর, যিনি প্রথমাবধি অদ্য পর্য্যন্ত আমার পালক হইয়া আসিতেছেন—সেই দূত,

১ রাজাবলি 2:7

কিন্তু গিলিয়দীয় বর্সিল্লয়ের পুত্রগণের প্রতি সদয় ব্যবহার করিও, এবং তোমার মেজে ভোজনকারী লোকদের মধ্যে তাহাদিগকে স্থান দিও; কেননা তোমার ভ্রাতা অবশালোমের সম্মুখ হইতে আমার পলায়নকালে তাহারা তদ্রূপে আমার কাছে আসিয়াছিল।

নেহেমিয়া 11:23

কেননা তাহাদের বিষয়ে রাজার এক আজ্ঞা ছিল, এবং গায়কদের জন্য প্রতিদিন নিরূপিত অংশ দত্ত হইত।

নেহেমিয়া 12:47

আর সরুব্বাবিলের সময়ে ও নহিমিয়ের সময়ে সমস্ত ইস্রায়েল গায়কদের ও দ্বারপালদের দৈনিক অংশ দিত, আর লোকেরা লেবীয়দের জন্য দ্রব্য পবিত্র করিত, আবার লেবীয়েরা হারোণ-সন্তানদের জন্য দ্রব্য পবিত্র করিত।

যিরমিয় 22:26

আর তোমাকে ও তোমার প্রসবিনী মাতাকে তুলিয়া অন্য দেশে নিক্ষেপ করিব, যে দেশে তোমার জন্ম হয় নাই; সেই স্থানে তোমরা মরিবে।

দানিয়েল 1:5

পরে রাজা নিরূপণ করিলেন যে, তাহাদের জন্য রাজার আহারীয় দ্রব্য ও তাঁহার পানীয় দ্রাক্ষারস হইতে প্রতিদিনের অংশ দিতে, এবং তাহাদিগকে তিন বৎসর পরিপোষণ করিতে হইবে; যেন সেই সময়ের শেষে তাহারা রাজার নিকটে দাঁড়াইতে পারে।

মথি 6:11

আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও;

লূক 11:3

আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রতিদিন আমাদিগকে দেও।

প্রেরিতদের কার্য 6:1

আর এই সময়ে, যখন শিষ্যগণের সংখ্যা বৃদ্ধি পাইতেছিল, তখন গ্রীক ভাষাবাদী যিহূদীরা ইব্রীয়দের বিপক্ষে বচসা করিতে লাগিল, কেননা দৈনিক পরিচর্য্যায় তাহাদের বিধবারা উপেক্ষিত হইতেছিল।

Interlinear

Choose Theme