২ রাজাবলি 25:26 · বাংলা বাইবেল
পরে ছোট বড় সমস্ত লোক ও সেনাপতিগণ উঠিয়া মিসরে গেলেন, কেননা তাঁহারা কল্দীয়দের হইতে ভীত হইলেন।
Cross references
যিরমিয় 41:16
নথনিয়ের পুত্র যে ইশ্মায়েল অহীকামের পুত্র গদলিয়কে বধ করিয়াছিল, তাহার নিকট হইতে কারেহের পুত্র যোহানন ও তাহার সঙ্গী সেনাপতিগণ যে সকল অবশিষ্ট লোককে মিস্পা হইতে ফিরাইয়া আনিয়াছিল, তাহাদিগকে সঙ্গে লইল, অর্থাৎ যুদ্ধকুশল পুরুষদিগকে এবং গিবিয়োন হইতে আনীত স্ত্রীলোক, বালকবালিকা, ও নপুংসকদিগকে সঙ্গে লইল;
যিরমিয় 42:14
‘না, আমরা মিসর দেশে যাইব, সেই স্থানে যুদ্ধ দেখিতে, তূরীবাদ্য শ্রবণ করিতে ও খাদ্যাভাবে ক্ষুধাভোগ করিতে হইবে না, আর আমরা তথায় বাস করিব,
যিরমিয় 43:4
এইরূপে কারেহের পুত্র যোহানন এবং সেনাপতিরা সকলে ও সমস্ত লোক যিহূদা দেশে বাস করিবার সম্বন্ধে সদাপ্রভুর রবে অবধান করিল না।
যিরমিয় 43:7
কারণ তাহারা সদাপ্রভুর রবে অবধান করিল না। তাহারা তফন্হেষ পর্য্যন্ত গেল।