যিহোয়াকীমের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কার্য্যের বিবরণ যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?
Cross references
রহবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কর্ম্ম-বিবরণ কি যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
যোরামের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কার্য্যের বিবরণ কি যিহূদা-রাজগণের ইতিহাসপুস্তকে লিখিত নাই?
যিহোয়াকীমের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, তাঁহার কৃত ঘৃণার্হ ক্রিয়া সকল ও তাঁহার মধ্যে যাহা পাওয়া গিয়াছিল, দেখ, সে সকল ইস্রায়েলের ও যিহূদার রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে। পরে তাঁহার পুত্র যিহোয়াখীন তাঁহার পদে রাজা হইলেন।
ধিক্ তাহাকে, যে অধর্ম্ম দ্বারা আপন বাটী, ও অন্যায় দ্বারা আপন উচ্চ কুঠরী নির্ম্মাণ করে, যে বিনা বেতনে আপন প্রতিবাসীকে খাটায়, এবং তাহার শ্রমের ফল তাহাকে দেয় না;
যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের রাজত্বের আরম্ভে এই বাক্য সদাপ্রভু হইতে উপস্থিত হইল, যথা,