Home Bibles ২ রাজাবলি 24:11 · বাংলা বাইবেল
২ রাজাবলি 24:11 · বাংলা বাইবেল

যখন তাঁহার দাসগণ নগর অবরোধ করিতেছিল, তখন বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর নগরের নিকটে আসিলেন।

Cross references

যিশাইয় 29:3

আমি তোমার চারিদিকে শিবির স্থাপন করিব, ও গড় দ্বারা তোমাকে বেষ্টন করিব, এবং তোমার বিরুদ্ধে অবরোধ-জাঙ্গাল নির্ম্মাণ করিব; তাহাতে তুমি অবনত হইবে,

যিশাইয় 36:17

পরে আমি আসিয়া তোমাদের নিজ দেশের ন্যায় এক দেশে, শস্য ও দ্রাক্ষারসের দেশে, রুটী ও দ্রাক্ষাক্ষেত্রের দেশে তোমাদিগকে লইয়া যাইব।

ইজেকিয়েল 19:8

তখন চারিদিকের জাতিগণ নানা প্রদেশ হইতে তাহার বিপক্ষে দাঁড়াইল, তাহার উপরে আপনাদের জাল পাতিল; সে তাহাদের গর্ত্তে ধরা পড়িল।

Interlinear

Choose Theme