Home Bibles ☰ Books ২ রাজাবলি 23:8 · বাংলা বাইবেল
২ রাজাবলি 23:8 · বাংলা বাইবেল

আর তিনি যিহূদার নগর সকল হইতে সমস্ত যাজককে আনিলেন, এবং গেবা অবধি বের্‌-শেবা পর্য্যন্ত যে সকল উচ্চস্থলীতে যাজকেরা ধূপ জ্বালাইত, সেই সকল অশুচি করিলেন; আর নগর-দ্বারের যে সকল উচ্চস্থলী নগরাধ্যক্ষ যিহোশূয়ের দ্বার প্রবেশস্থানের নিকটে ছিল, নগর-দ্বারে প্রবেশকারীর বামদিকে থাকিত, সেই সকল ভাঙ্গিয়া ফেলিলেন।

Cross references

আদিপুস্তক 21:31

এজন্য তিনি সেই স্থানের নাম বের‌্-শেবা [দিব্যের কূপ] রাখিলেন, কেননা সেই স্থানে তাঁহারা উভয়ে দিব্য করিলেন।

আদিপুস্তক 26:23

পরে তিনি তথা হইতে বের্-শেবাতে উঠিয়া গেলেন।

যিহোশূয় 18:24

অফ্‌নি ও গেবা; স্ব স্ব গ্রামের সহিত বারোটি নগর।

যিহোশূয় 21:17

আর বিন্যামীন বংশের অধিকার হইতে পরিসরের সহিত গিবিয়োন,

বিচারকগণ 20:1

পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে বাহির হইল, দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মানুষের ন্যায় মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হইল।

১ রাজাবলি 15:22

পরে আসা রাজা সমস্ত যিহূদাকে আহ্বান করিলেন, কাহাকেও বাদ দিলেন না; রামায় বাশা যে প্রস্তর ও কাষ্ঠ দ্বারা গাঁথিয়াছিলেন, তাহারা সে সকল লইয়া গেল; আর আসা রাজা তদ্দ্বারা বিন্যামীনের গেবা ও মিস্পা নগর গাঁথিলেন।

১ রাজাবলি 19:3

এলিয় তাহা দেখিয়া উঠিলেন, এবং প্রাণরক্ষার্থে চলিয়া গেলেন, আর যিহূদার অন্তঃপাতী বেরশেবাতে উপস্থিত হইয়া সেখানে আপন চাকরটিকে রাখিলেন।

১ ইতিহাস 6:60

এবং বিন্যামীনবংশ হইতে পরিসরের সহিত গেবা, পরিসরের সহিত আলেমৎ ও পরিসরের সহিত অনাথোৎ দেওয়া গেল; সর্ব্বশুদ্ধ তাঁহাদের গোষ্ঠী অনুসারে তাঁহাদের তেরটী নগর হইল।

যিশাইয় 10:29

তাহারা গিরিপথ ছাড়িয়া আসিয়াছে, গেবাতে রাত্রি যাপন করিয়াছে; রামা কাঁপিতেছে, শৌলের গিবিয়া পলায়ন করিতেছে।

আমোস 5:5

কিন্তু বৈথেলের অন্বেষণ করিও না, গিল্‌গলে প্রবেশ করিও না, ও বেরশেবাতে যাইও না; কেননা গিল্‌গল অবশ্য নির্ব্বাসিত হইবে, বৈথেল অসার হইয়া পড়িবে।

জখরিয় 14:10

গেবা অবধি যিরূশালেমের দক্ষিণস্থ রিম্মোণ পর্য্যন্ত সমস্ত দেশ রূপান্তর প্রাপ্ত হইয়া অরাবা তলভূমির ন্যায় হইবে, এবং নগরটী উন্নত হইয়া আপন স্থানে বসতিবিশিষ্ট হইবে; বিন্যামীনের দ্বার অবধি প্রথম দ্বারের স্থান পর্য্যন্ত, কোণের দ্বার পর্য্যন্ত, এবং হননেলের দুর্গ অবধি রাজার দ্রাক্ষাযন্ত্র পর্য্যন্ত সেইরূপ হইবে।

Interlinear

Choose Theme