Home Bibles ২ রাজাবলি 23:21 · বাংলা বাইবেল
২ রাজাবলি 23:21 · বাংলা বাইবেল

পরে রাজা সমস্ত লোককে এই আজ্ঞা করিলেন, এই নিয়মপুস্তকে যেমন লিখিত আছে, তদনুসারে তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তার-পর্ব্ব পালন কর।

Cross references

যাত্রাপুস্তক 12:3

সমস্ত ইস্রায়েল-মণ্ডলীকে এই কথা বল, তোমরা এই মাসের দশম দিনে তোমাদের পিতৃকুলানুসারে প্রত্যেক গৃহস্থ এক এক বাটীর জন্য এক একটী মেষশাবক লইবে।

যাত্রাপুস্তক 12:11

আর তোমরা এইরূপে তাহা ভোজন করিবে; কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে; ইহা সদাপ্রভুর নিস্তারপর্ব্ব।

লেবীয় 23:5

প্রথম মাসে, মাসের চতুর্দ্দশ দিবস সন্ধ্যাকালে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব হইবে।

গণনা 9:2

ইস্রায়েল-সন্তানগণ যথাসময়ে নিস্তারপর্ব্ব পালন করুক।

গণনা 28:16

আর প্রথম মাসের চতুর্দ্দশ দিবসে সদাপ্রভুর নিস্তারপর্ব্ব।

দ্বিতীয় বিবরণ 16:1

তুমি আবীব মাস পালন করিবে, তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করিবে; কেননা আবীব মাসে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে রাত্রিকালে মিসর হইতে বাহির করিয়া আনিয়াছিলেন।

২ ইতিহাস 35:1

পরে যোশিয় যিরূশালেমে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করিলেন, লোকেরা প্রথম মাসের চতুর্দ্দশ দিনে নিস্তারপর্ব্বের বলি হনন করিল।

Interlinear

Choose Theme