আর যাহারা তোমা হইতে উৎপন্ন হইবে, তোমার সেই সন্তানগণের মধ্যে কয়েক জন নীত হইবে; এবং তাহারা বাবিল রাজের প্রাসাদে নপুংসক হইবে।
Cross references
পরে যিহূদা-রাজ যিহোয়াখীন, তাঁহার মাতা, দাসগণ, প্রধানবর্গ ও কর্ম্মচারিগণ বাবিল-রাজের নিকটে বাহিরে গেলেন; আর বাবিল-রাজ আপন রাজত্বের অষ্টম বৎসরে তাঁহাকে ধরিলেন।
তিনি যিহোয়াখীনকে বাবিলে লইয়া গেলেন; এবং রাজার মাতাকে, রাজার ভার্য্যাদিগকে, তাঁহার কর্ম্মচারীদিগকে ও দেশের পরাক্রমী লোকদিগকে যিরূশালেম হইতে বাবিলে বন্দি করিয়া লইয়া গেলেন।
তখন তাহারা রাজাকে ধরিয়া রিব্লাতে বাবিল-রাজের নিকটে লইয়া গেল; পরে তাঁহার প্রতি দণ্ডাজ্ঞা হইল।
এই জন্য সদাপ্রভু তাঁহাদের বিরুদ্ধে অশূর-রাজের সেনাপতিদিগকে আনিলেন; আর তাহারা মনঃশিকে হাতকড়ী দিয়া তাঁহাকে শৃঙ্খলে বদ্ধ করিয়া বাবিলে লইয়া গেল।
পরে রাজা আপন নপুংসকগণের অধ্যক্ষ অস্পনসকে বলিয়া দিলেন, যেন তিনি ইস্রায়েল-সন্তানদের মধ্যে,