তাহাতে হিষ্কিয় দূতদের কথা শুনিলেন, এবং আপনার সমস্ত কোষ, রৌপ্য, স্বর্ণ, সুগন্ধি দ্রব্য ও বহুমূল্য তৈল এবং অস্ত্রাগার ও ধনাগার সমূহের সমস্ত বস্তু তাহাদিগকে দেখাইলেন; হিষ্কিয় তাহাদিগকে না দেখাইলেন, এমন কোন সামগ্রী তাঁহার বাটীতে বা তাঁহার সমস্ত রাজ্যে ছিল না।
Cross references
তিনি অতি বিপুল ঐশ্বর্য্যসহ, সুগন্ধি দ্রব্য, অতি বিস্তর স্বর্ণ ও মণিবাহক উষ্ট্রগণ সঙ্গে লইয়া যিরূশালেমে আসিলেন, এবং শলোমনের নিকটে আসিয়া নিজের মনে যাহা ছিল, তাঁহাকে সমস্তই কহিলেন।
পরে তিনি রাজাকে এক শত বিশ তালন্ত স্বর্ণ ও অতি প্রচুর সুগন্ধি দ্রব্য ও মণি উপঢৌকন দিলেন; শিবার রাণী শলোমন রাজাকে যত সুগন্ধি দ্রব্য দিলেন, তত প্রচুর সুগন্ধি দ্রব্য আর কখনও আইসে নাই।
ইহা ছাড়া বণিকদের, ব্যবসায়িগণের ও মিশ্রিত লোকদের সমস্ত রাজার ও দেশাধিপতিগণের নিকট হইতে [স্বর্ণের আমদানি হইত]।
আর প্রত্যেক জন আপন আপন উপঢৌকন, রৌপ্যময় পাত্র, স্বর্ণময় পাত্র, বস্ত্র, অস্ত্র ও সুগন্ধি দ্রব্য, অশ্ব ও অশ্বতর আনিত; প্রতিবৎসর এইরূপ হইত।
তিনি জিজ্ঞাসা করিলেন, উহারা আপনার বাটীতে কি কি দেখিয়াছে? হিষ্কিয় কহিলেন, আমার বাটীতে যাহা যাহা আছে, সকলই দেখিয়াছে; তাহাদিগকে না দেখাইয়াছি, আমার ধনাগার সমূহের মধ্যে এমন কোন দ্রব্য নাই।
কিন্তু হিষ্কিয় প্রাপ্ত উপকারানুসারে প্রতিদান করিলেন না, কারণ তাঁহার মন গর্ব্বিত হইয়াছিল; অতএব তাঁহার এবং যিহূদার ও যিরূশালেমের উপরে ক্রোধ উপস্থিত হইল।
ঈশ্বর এক বার বলিয়াছেন, দুই বার আমি এই কথা শুনিয়াছি; পরাক্রম ঈশ্বরেরই।
তুমি কি ধনের দিকে চাহিতেছ? তাহা আর নাই; কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়, তেমনি ধন আপনার জন্য নিশ্চয়ই পক্ষ প্রস্তুত করে।
এমন ধার্ম্মিক লোক পৃথিবীতে নাই, যে সৎকর্ম্ম করে, পাপ করে না।
তাহাতে হিষ্কিয় দূতদের [আগমনে] আনন্দিত হইলেন, এবং আপনার কোষাগার, রৌপ্য, স্বর্ণ, সুগন্ধি দ্রব্য, ও বহুমূল্য তৈল এবং সমুদয় অস্ত্রাগার ও ধনাগার সমূহের সমস্ত বস্তু তাহাদিগকে দেখাইলেন। হিষ্কিয় তাহাদিগকে না দেখাইলেন, এমন কোন সামগ্রী তাঁহার বাটীতে বা তাঁহার সমস্ত রাজ্যে ছিল না।
তুমি বল, সদাপ্রভু এই কথা কহেন, মনুষ্যগণের শব সারের ন্যায় ক্ষেত্রে পতিত থাকিবে, ছেদকের পশ্চাতে যে শস্যগুচ্ছ পড়িয়া থাকে, তাহার তুল্য হইবে, কেহ তাহাদিগকে সংগ্রহ করিবে না।