Home Bibles ২ রাজাবলি 19:14 · বাংলা বাইবেল
২ রাজাবলি 19:14 · বাংলা বাইবেল

হিষ্কিয় দূতগণের হস্ত হইতে পত্রখানি লইয়া পাঠ করিলেন; পরে হিষ্কিয় সদাপ্রভুর গৃহে উঠিয়া গেলেন, এবং সদাপ্রভুর সম্মুখে তাহা বিস্তার করিলেন।

Cross references

১ শমূয়েল 8:21

তখন শমূয়েল লোকদের সমস্ত কথা শুনিয়া সদাপ্রভুর কর্ণগোচরে নিবেদন করিলেন।

১ রাজাবলি 8:28

তথাপি হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি আপন দাসের প্রার্থনায় ও বিনতিতে মনোযোগ কর, তোমার দাস অদ্য তোমার নিকটে যে কাকূক্তি ও প্রার্থনা করিতেছে, তাহা শুন।

এজরা 9:5

পরে সন্ধ্যাকালীন বলিদানের সময়ে আমি মনোদুঃখ হইতে উঠিলাম, এবং ছিন্ন বস্ত্র ও পরিচ্ছদ না খুলিয়া হাঁটু পাতিয়া আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে অঞ্জলি বিস্তার করিলাম;

গীতসংহিতা 62:9

সামান্য লোকেরা বাষ্পমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা; তাহাদিগকে তৌল করিলে তাহারা উপরে উঠে; তাহাদের সর্ব্বস্ব বাষ্প অপেক্ষা লঘু।

গীতসংহিতা 74:10

হে ঈশ্বর, বিপক্ষ কত দিন তিরস্কার করিবে? শত্রু কি চিরকাল তোমার নাম তুচ্ছ করিবে?

গীতসংহিতা 91:1

যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্ব্বশক্তিমানের ছায়াতে বসতি করে।

গীতসংহিতা 123:1

আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমিই স্বর্গে সমাসীন।

যিশাইয় 37:14

হিষ্কিয় দূতগণের হস্ত হইতে পত্রখানি লইয়া পাঠ করিলেন; পরে হিষ্কিয় সদাপ্রভুর গৃহে উঠিয়া গেলেন, এবং সদাপ্রভুর সম্মুখে তাহা বিস্তার করিলেন।

যিরমিয় 11:20

কিন্তু হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি ধর্ম্মতঃ বিচার করিয়া থাক, তুমি মর্ম্মের ও অন্তঃকরণের পরীক্ষা করিয়া থাক; তাহাদের প্রতি তোমার প্রতিশোধ দান আমাকে দেখিতে দেও, কেননা তোমারই কাছে আমি আপন বিবাদের কথা নিবেদন করিয়াছি।

Interlinear

Choose Theme