Home Bibles ২ রাজাবলি 17:38 · বাংলা বাইবেল
২ রাজাবলি 17:38 · বাংলা বাইবেল

আর আমি তোমাদের সহিত যে নিয়ম করিয়াছি, তাহা ভুলিয়া যাইবে না, এবং অন্য দেবগণকে ভয় করিবে না;

Cross references

দ্বিতীয় বিবরণ 4:23

তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকিও, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছেন, তাহা ভুলিয়া যাইও না, কোন বস্তুর মূর্ত্তিবিশিষ্ট ক্ষোদিত প্রতিমা নির্ম্মাণ করিও না; উহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিষিদ্ধ।

দ্বিতীয় বিবরণ 6:12

তৎকালে আপনার বিষয়ে সাবধান থাকিও, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, সেই সদাপ্রভুকে ভুলিয়া যাইও না।

দ্বিতীয় বিবরণ 8:14

তোমার চিত্তকে দর্পিত হইতে দিও না; এবং তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিয়াছেন;

বিচারকগণ 6:10

আর আমি তোমাদিগকে বলিয়াছি, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; তোমরা যে ইমোরীয়দের দেশে বাস করিতেছ, তাহাদের দেবগণকে ভয় করিও না। কিন্তু তোমরা আমার রবে কর্ণপাত কর নাই।

Interlinear

Choose Theme