Home Bibles ২ রাজাবলি 17:27 · বাংলা বাইবেল
২ রাজাবলি 17:27 · বাংলা বাইবেল

পরে অশূর-রাজ এই আজ্ঞা করিলেন, তোমরা তথা হইতে যে যাজকদিগকে আনিয়াছ, তাহাদের এক জনকে সেই দেশে লইয়া যাও; তাহারা সেখানে গিয়া বাস করুক, এবং সে লোকদিগকে সেই দেশীয় ঈশ্বরের বিধান শিক্ষা দিউক।

Cross references

বিচারকগণ 17:13

তখন মীখা কহিল, এখন আমি জানিলাম যে, সদাপ্রভু আমার মঙ্গল করিবেন, যেহেতু এক জন লেবীয় আমার পুরোহীত হইয়াছে।

১ রাজাবলি 12:31

পরে তিনি কতকগুলি উচ্চস্থলীর গৃহ নির্ম্মাণ করিলেন, এবং যাহারা লেবির সন্তান নয়, এমন সকল লোকের মধ্য হইতে যাজক করিলেন।

১ রাজাবলি 13:2

আর সেই ব্যক্তি বেদির বিরুদ্ধে সদাপ্রভুর বাক্যের দ্বারা এই কথা ঘোষণা করিলেন, হে বেদি, হে বেদি, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, দায়ূদ-কুলে যোশিয় নামে একটী বালকের জন্ম হইবে; উচ্চস্থলীসমূহের যে যাজকেরা তোমার উপরে ধূপদাহ করে, তাহাদিগকে তিনি তোমার উপরে বলিদান করিবেন, ও তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করা যাইবে।

২ ইতিহাস 11:15

আর তিনি উচ্চস্থলী সকলের, ছাগদের ও আপনার নির্ম্মিত গোবৎসদ্বয়ের জন্য আপনি যাজকগণ নিযুক্ত করিয়াছিলেন।

এজরা 7:25

আর হে ইষ্রা, তোমার ঈশ্বরবিষয়ক যে জ্ঞান তোমার করতলে আছে, তদনুসারে নদীপারস্থ সকল লোকের বিচার করিবার জন্য, যাহারা তোমার ঈশ্বরের ব্যবস্থা জানে, এমন শাসনকর্ত্তা ও বিচারকর্ত্তাদিগকে নিযুক্ত কর; এবং যে তাহা না জানে, তোমরা তাহাকে শিক্ষা দেও।

Interlinear

Choose Theme