২ রাজাবলি 15:21 · বাংলা বাইবেল
মনহেমের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ও সমস্ত কার্য্যের বিবরণ কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
Cross references
১ রাজাবলি 14:19
যারবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত, তিনি কিরূপে যুদ্ধ করিলেন, ও কিরূপে রাজত্ব করিলেন, দেখ, তাহার বিবরণ ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।
২ রাজাবলি 1:18
অহসিয়ের কৃত অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?
২ ইতিহাস 6:36
তাহারা যদি তোমার বিরুদ্ধে পাপ করে, —কেননা পাপ না করে, এমন কোন মনুষ্য নাই, —এবং তুমি যদি তাহাদের প্রতি ক্রুদ্ধ হইয়া শত্রুর হস্তে তাহাদিগকে সমর্পণ কর, ও শত্রুগণ তাহাদিগকে বন্দি করিয়া দূরস্থ কিম্বা নিকটস্থ কোন দেশে লইয়া যায়;