Home Bibles ২ রাজাবলি 15:13 · বাংলা বাইবেল
২ রাজাবলি 15:13 · বাংলা বাইবেল

যিহূদা-রাজ উষিয়ের ঊনচল্লিশ বৎসরে যাবেশের পুত্র শল্লুম রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং এক মাস কাল শমরিয়াতে রাজত্ব করেন।

Cross references

১ রাজাবলি 16:15

যিহূদা-রাজ আসার সপ্তবিংশ বৎসরে সিম্রি সাত দিন তির্সাতে রাজত্ব করেন; সেই সময়ে লোকেরা পলেষ্টীয়দের অধিকৃত গিব্বথোনের বিরুদ্ধে শিবির স্থাপন করিয়াছিল।

১ রাজাবলি 16:24

পরে তিনি দুই তালন্ত রৌপ্য মূল্য দিয়া শেমরের কাছে শমরিয়া পাহাড় ক্রয় করিলেন, আর সেই পাহাড়ের উপরে গাঁথিলেন; এবং যে নগর গাঁথিলেন, ঐ পাহাড়ের অধিকারী শেমরের নামানুসারে সেই নগরের নাম শমরিয়া রাখিলেন।

২ রাজাবলি 15:1

ইস্রায়েল-রাজ যারবিয়ামের সাতাশ বৎসরে যিহূদা-রাজ অমৎসিয়ের পুত্র অসরিয় রাজত্ব করিতে আরম্ভ করেন।

২ রাজাবলি 15:8

যিহূদা-রাজ অসরিয়ের আটত্রিশ বৎসরে যারবিয়ামের পুত্র সখরিয় ছয় মাস কাল শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিলেন।

ইয়োব 20:15

সে ধন গ্রাস করিয়াছে, আবার তাহা বমন করিবে; ঈশ্বর তাহার উদর হইতে তাহা বাহির করিবেন;

গীতসংহিতা 55:23

কিন্তু হে ঈশ্বর, তুমিই উহাদিগকে বিনাশের কূপে নামাইবে; রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্দ্ধকালও বাঁচিবে না; কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব।

হিতোপদেশ 28:2

দেশের অধর্ম্মে তাহার অনেক কর্ত্তা হয়; কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানবান লোক দ্বারা [কর্ত্তৃত্ব] স্থায়ী হয়।

হিতোপদেশ 28:17

যে মনুষ্য নর-রক্তভারে ভারাক্রান্ত, সে গর্ত্ত পর্য্যন্ত পলাইবে, কেহ তাহাকে নিবারণ না করুক।

হোশেয় 10:3

অবশ্য এখন তাহারা বলিবে, আমাদের রাজা নাই, কারণ আমরা সদাপ্রভুকে ভয় করি না, তবে রাজা আমাদের জন্য কি করিতে পারে?

মথি 1:8

আসার পুত্র যিহোশাফট; যিহোশাফটের পুত্র যোরাম; যোরামের পুত্র উষিয়;

Interlinear

Choose Theme