পরে যিহোয়াহস আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর শমরিয়াতে তাঁহার কবর দেওয়া হইল, এবং তাঁহার পুত্র যোয়াশ তাঁহার পদে রাজা হইলেন।
Cross references
আর তাহার জন্য সমস্ত ইস্রায়েল বিলাপ করিয়া তাহাকে কবর দিবে; বস্তুতঃ যারবিয়ামের কুলে কেবল সেই কবর পাইবে; কেননা যারবিয়ামের কুলের মধ্যে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি তাহারই কিঞ্চিৎ সদ্ভাব পাওয়া গিয়াছে।
পরে যেহূ আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর শমরিয়াতে তাঁহার কবর দেওয়া হইল; পরে তাঁহার পুত্র যিহোয়াহস তাঁহার পদে রাজা হইলেন।
যিহূদা-রাজ যোয়াশের সাঁইত্রিশ বৎসরে যিহোয়াহসের পুত্র যিহোয়াশ শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং ষোল বৎসর কাল রাজত্ব করেন।
পরে যোয়াশ আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; আর যারবিয়াম তাঁহার সিংহাসনে উপবিষ্ট হইলেন; এবং যোয়াশ ইস্রায়েলের রাজাদের সহিত শমরিয়ায় কবরপ্রাপ্ত হইলেন।
তৎকালে অমৎসিয় দূত পাঠাইয়া যেহূর পৌত্র যিহোয়াহসের পুত্র ইস্রায়েল-রাজ যিহোয়াশকে কহিলেন, আইস, আমরা পরস্পর মুখ দেখাদেখি করি।