Home Bibles ২ রাজাবলি 13:18 · বাংলা বাইবেল
২ রাজাবলি 13:18 · বাংলা বাইবেল

পরে তিনি কহিলেন, ঐ সকল বাণ লউন। রাজা সেগুলি লইলেন। তখন তিনি ইস্রায়েলের রাজাকে কহিলেন, ভূমিতে আঘাত করুন; রাজা তিন বার আঘাত করিয়া ক্ষান্ত হইলেন।

Cross references

যাত্রাপুস্তক 17:11

আর এইরূপ হইল, মোশি যখন আপন হস্ত তুলিয়া ধরেন, তখন ইস্রায়েল জয়ী হয়, কিন্তু মোশি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয়।

২ রাজাবলি 4:6

সমস্ত পাত্র পূর্ণ হইলে পর সে আপন পুত্রকে কহিল, আর পাত্র আন। পুত্র কহিল, আর পাত্র নাই। তখন তৈলের স্রোত বদ্ধ হইল।

যিশাইয় 20:2

তৎকালে সদাপ্রভু আমোসের পুত্র যিশাইয় দ্বারা এই কথা কহিলেন, তুমি গিয়া আপন কটিদেশ হইতে চট মুক্ত কর, ও পদ হইতে পাদুকা খুল। তাহাতে তিনি তাহা করিলেন, বিবস্ত্র ও শূন্যপদ হইয়া ভ্রমণ করিতে লাগিলেন।

ইজেকিয়েল 4:1

আর হে মনুষ্য-সন্তান, তুমি একখানি ইষ্টক লইয়া তোমার সম্মুখে রাখ, ও তাহার উপরে এক নগরের অর্থাৎ যিরূশালেমের ছবি আঁক।

ইজেকিয়েল 5:1

আর, হে মনুষ্য-সন্তান, তুমি একখানা তীক্ষ্ণ অস্ত্র লইয়া অর্থাৎ নাপিতের ক্ষুর লইয়া, আপন মস্তক ও দাড়ি ক্ষৌরি করিবে; পরে নিক্তি লইয়া সেই কেশ সকল ভাগ ভাগ করিবে।

ইজেকিয়েল 12:1

পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,

Interlinear

Choose Theme