Home Bibles ২ রাজাবলি 11:15 · বাংলা বাইবেল
২ রাজাবলি 11:15 · বাংলা বাইবেল

কিন্তু যিহোয়াদা যাজক সৈন্যদলের উপরে নিযুক্ত শতপতিদিগকে আজ্ঞা করিয়া কহিলেন, উহাকে বাহির করিয়া দুই শ্রেণীর মধ্য দিয়া লইয়া যাও; আর যে উহার পশ্চাতে যাইবে, তাহাকে খড়্‌গ দ্বারা বধ কর; কারণ যাজক বলিয়াছিলেন, সে যেন সদাপ্রভুর গৃহমধ্যে হত না হয়।

Cross references

যাত্রাপুস্তক 21:14

কিন্তু যদি কেহ দুঃসাহস করিয়া ছলে আপন প্রতিবাসীকে বধ করণার্থ তাহার উপর চড়াউ হয়, তবে সে ব্যক্তির প্রাণদণ্ড করণার্থে তাহাকে আমার বেদির নিকট হইতেও লইয়া যাইবে।

২ রাজাবলি 11:4

পরে সপ্তম বৎসরে যিহোয়াদা লোক প্রেরণ করিয়া রক্ষক ও ধাবক সৈন্যের শতপতিদিগকে ডাকাইয়া আপনার নিকটে সদাপ্রভুর গৃহে আনিলেন, এবং তাহাদের সহিত নিয়ম করিয়া সদাপ্রভুর গৃহে তাহাদিগকে শপথ করাইয়া রাজপুত্রকে দেখাইলেন।

২ রাজাবলি 11:9

পরে যিহোয়াদা যাজক যাহা যাহা আজ্ঞা করিলেন, শতপতিরা তদনুসারে সকলই করিল; কারণ তাহারা প্রত্যেক জন আপন আপন লোকদিগকে, যাহারা বিশ্রামবারে ভিতরে যায়, বা বিশ্রামবারে বাহিরে আইসে, তাহাদিগকে লইয়া যিহোয়াদা যাজকের নিকটে আসিল।

২ ইতিহাস 23:9

আর দায়ূদ রাজার যে বড়শা, ঢাল ও চর্ম্ম ঈশ্বরের গৃহে ছিল, যিহোয়াদা যাজক তাহা শতপতিদিগকে দিলেন।

২ ইতিহাস 23:14

কিন্তু যিহোয়াদা যাজক সৈন্যদলের উপরে নিযুক্ত শতপতিদিগকে বাহিরে আনিয়া কহিলেন, উহাকে বাহির করিয়া দুই শ্রেণীর মধ্য দিয়া লইয়া যাও; আর যে উহার পশ্চাতে যাইবে, সে খড়্‌গ দ্বারা নিহত হউক; কারণ যাজক বলিয়াছিলেন, সদাপ্রভুর গৃহমধ্যে উহাকে বধ করিও না।

ইজেকিয়েল 9:7

পরে তিনি তাহাদিগকে কহিলেন, গৃহ অশুচি কর, প্রাঙ্গণ সকল নিহত লোকে পরিপূর্ণ কর; বাহির হও। তাহাতে তাহারা বাহিরে যাইয়া নগরের মধ্যে আঘাত করিতে লাগিল।

ইজেকিয়েল 21:14

অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ভাববাণী বল, ও করে করাঘাত কর; সেই খড়্‌গ, আহত লোকদের খড়্‌গ, দুই বরং তিনটী খড়্‌গ হইয়া উঠুক; তাহা আহত মহল্লোকের খড়্‌গ, তাহা চারিদিকে তাহাদিগকে ঘেরিবে।

Interlinear

Choose Theme