২ করিন্থীয় 8:17 · বাংলা বাইবেল
তীত আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন বটে, কিন্তু তিনি নিজে অধিক যত্নবান্ হওয়াতে স্ব-ইচ্ছায় তোমাদের নিকটে চলিলেন।
Cross references
২ করিন্থীয় 8:6
সেই জন্য আমরা তীতকে অনুরোধ করিলাম, যেন তিনি পূর্ব্বে যেমন আরম্ভ করিয়াছিলেন, তেমনি তোমাদের মধ্যে সেই অনুগ্রহ-কার্য্য সমাপ্তও করেন।
২ করিন্থীয় 8:8
আমি আদেশ স্বরূপে বলিতেছি না, কিন্তু অন্য লোকদের যত্ন দ্বারা তোমাদেরও প্রেমের যথার্থতা পরীক্ষা করিতেছি।
২ করিন্থীয় 8:10
আর এ বিষয়ে আমার মত জানাইতেছি; কারণ তোমাদের পক্ষে ইহা মঙ্গলকর, যেহেতুক তোমরা গত বৎসর হইতে কেবল কার্য্য করিতে নয়, কিন্তু ইচ্ছা করিতেও প্রথমে আরম্ভ করিয়াছ।
ইব্রীয় 13:22
হে ভ্রাতৃগণ, তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা এই উপদেশ-বাক্য সহ্য কর; আমি ত সঙ্ক্ষেপে তোমাদিগকে লিখিলাম।