২ করিন্থীয় 13:6 · বাংলা বাইবেল
কিন্তু আশা করি, তোমরা জানিবে যে, আমরা অপ্রামাণিক নহি।
Cross references
২ করিন্থীয় 12:20
কেননা আমার ভয় হয়, পাছে উপস্থিত হইলে আমি তোমাদিগকে যেরূপ দেখিতে চাই, সেইরূপ না দেখি, এবং তোমরা আমাকে যেরূপ দেখিতে না চাও, সেইরূপ দেখ, পাছে কোন মতে বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, পরনিন্দা, কাণ-ভাঙ্গানি, দর্প, গণ্ডগোল বাধিয়া উঠে;
২ করিন্থীয় 13:3
কারণ খ্রীষ্ট যিনি আমাতে কথা কহেন, তোমরা ত তাঁহারই বিষয়ে প্রমাণ খুঁজিতেছ; তিনি তোমাদের পক্ষে দুর্ব্বল নহেন, বরং তোমাদের মধ্যে শক্তিমান্।
২ করিন্থীয় 13:10
এই কারণ আমি অনুপস্থিত হইয়া এই সকল কথা লিখিলাম, যেন উপস্থিত হইলে প্রভুর দত্ত ক্ষমতানুসারে তীক্ষ্ণ ভাব প্রয়োগ করিতে না হয়; সেই ক্ষমতা তিনি ভাঙ্গিয়া ফেলিবার নিমিত্ত নয়, কিন্তু গাঁথিয়া তুলিবার নিমিত্তই আমাকে দিয়াছেন।