আর লোকেরা মিসর হইতে ও সকল দেশ হইতে শলোমনের জন্য অশ্ব আনিত।
Cross references
আর শলোমনের অশ্ব সকল মিসর হইতে আনা হইত; রাজার বণিকেরা দল হিসাবে মূল্য দিয়া পালে পালে অশ্ব পাইত।
আর শলোমনের অশ্ব সকল মিসর হইতে আনা হইত, রাজার বণিকেরা দল হিসাবে মূল্য দিয়া পালে পালে অশ্ব পাইত।
আর মিসর হইতে ক্রীত ও আনীত এক এক রথের মূল্য ছয় শত [শেকল] রৌপ্য, ও এক এক অশ্বের মূল্য এক শত পঞ্চাশ [শেকল] ছিল। এই প্রকারে উহাদের দ্বারা সমস্ত হিত্তীয় রাজার ও অরামীয় রাজার জন্যও অশ্ব আনা হইত।
আর অশ্ব ও রথসমূহের জন্য শলোমনের চারি সহস্র ঘর ও দ্বাদশ সহস্র অশ্বারোহী ছিল; তিনি তাহাদিগকে রথ-নগর সমূহের এবং যিরূশালেমে রাজার নিকটে রাখিতেন।
আর তাহাদের দেশ রৌপ্য ও স্বর্ণে পরিপূর্ণ, তাহাদের ধনরাশির সীমা নাই; তাহাদের দেশ অশ্বে পরিপূর্ণ, এবং রথ যে কত, তাহার সংখ্যা নাই।
ধিক্ তাহাদিগকে, যাহারা সাহায্যের জন্য মিসরে নামিয়া যায়, অশ্বগণে বিশ্বাস করে, রথের বাহুল্য প্রযুক্ত রথে নির্ভর করে, অশ্বারোহিগণ অতি বলবান বলিয়া তাহাদের উপরে নির্ভর করে, কিন্তু ইস্রায়েলের পবিত্রতমের দিকে চাহে না, এবং সদাপ্রভুর অন্বেষণ করে না।