Home Bibles ২ ইতিহাস 6:3 · বাংলা বাইবেল
২ ইতিহাস 6:3 · বাংলা বাইবেল

পরে রাজা মুখ ফিরাইয়া সমস্ত ইস্রায়েল-সমাজকে আশীর্ব্বাদ করিলেন; আর সমস্ত ইস্রায়েল-সমাজ দণ্ডায়মান হইল।

Cross references

গণনা 6:23

তুমি হারোণ ও তাহার পুত্রগণকে বল; তোমরা ইস্রায়েল-সন্তানগণকে এইরূপে আশীর্ব্বাদ করিবে; তাহাদিগকে বলিবে,

যিহোশূয় 22:6

পরে যিহোশূয় তাহাদিগকে আশীর্ব্বাদ করিয়া বিদায় করিলেন; তাহারা আপন আপন তাম্বুতে প্রস্থান করিল।

১ রাজাবলি 8:14

পরে রাজা মুখ ফিরাইয়া সমস্ত ইস্রায়েল-সমাজকে আশীর্ব্বাদ করিলেন; আর সমস্ত ইস্রায়েল-সমাজ দণ্ডায়মান হইল।

১ রাজাবলি 8:55

আর তিনি দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে সমস্ত ইস্রায়েল-সমাজকে আশীর্ব্বাদ করিলেন,

১ ইতিহাস 16:2

আর দায়ূদ হোমবলি ও মঙ্গলার্থক বলির উৎসর্গ সাঙ্গ করিবার পর সদাপ্রভুর নামে লোকদিগকে আশীর্ব্বাদ করিলেন।

২ ইতিহাস 29:29

পরে হোম সাঙ্গ হইলে রাজা ও তাঁহার সঙ্গী সমস্ত লোক হেঁট হইয়া প্রণিপাত করিলেন।

২ ইতিহাস 31:8

পরে হিষ্কিয় ও অধ্যক্ষগণ আসিয়া রাশি সকল দেখিয়া সদাপ্রভুর ও তাঁহার প্রজা ইস্রায়েলের ধন্যবাদ করিলেন।

নেহেমিয়া 8:5

ইষ্রা সমস্ত লোকের সাক্ষাতে পুস্তকখানি খুলিলেন; কেননা তিনি সমস্ত লোক অপেক্ষা উচ্চে দণ্ডায়মান ছিলেন। তিনি পুস্তক খুলিবামাত্র সমস্ত লোক উঠিয়া দাঁড়াইল।

মথি 13:2

আর বিস্তর লোক তাঁহার নিকটে সমাগত হইল, তাহাতে তিনি একখানি নৌকায় উঠিয়া বসিলেন, এবং সমস্ত লোক তীরে দাঁড়াইয়া রহিল।

লূক 24:50

পরে তিনি তাঁহাদিগকে বৈথনিয়ার সম্মুখ পর্য্যন্ত লইয়া গেলেন; এবং হাত তুলিয়া তাঁহাদিগকে আশীর্ব্বাদ করিলেন।

Interlinear

Choose Theme