এইরূপে সদাপ্রভুর গৃহের জন্য শলোমনের কৃত সমস্ত কার্য্য সম্পন্ন হইল। আর শলোমন আপন পিতা দায়ূদের পবিত্রীকৃত দ্রব্য সকল অর্থাৎ রৌপ্য, স্বর্ণ ও সকল পাত্র আনাইয়া ঈশ্বরের গৃহস্থিত ভাণ্ডারে রাখিলেন।
Cross references
তাহাতে দায়ূদ রাজা সে সমস্তও সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিলেন; ফলতঃ অরাম, মোয়াব, অম্মোন-সন্তানগণ এবং পলেষ্টীয় ও অমালেক প্রভৃতি যে সমস্ত জাতিকে তিনি বশীভূত করিয়াছিলেন,
আর সে গৃহের দক্ষিণ পার্শ্বে পাঁচ পীঠ ও বাম পার্শ্বে পাঁচ পীঠ রাখিল; আর গৃহের দক্ষিণ পার্শ্বে পূর্ব্বদিকে দক্ষিণদিকের সম্মুখে সমুদ্র-পাত্র স্থাপন করিল।
এইরূপে সদাপ্রভুর গৃহের জন্য শলোমন রাজার কৃত সমস্ত কার্য্য সম্পন্ন হইল। আর শলোমন আপন পিতা দায়ূদের পবিত্রীকৃত দ্রব্য সকল, অর্থাৎ রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল আনাইয়া সদাপ্রভুর গৃহস্থিত ধনাগার সমূহে রাখিলেন।
আর দেখ, আমি কষ্টের মধ্যে সদাপ্রভুর গৃহের জন্য এক লক্ষ তালন্ত স্বর্ণ ও দশ লক্ষ তালন্ত রৌপ্য এবং অপরিমেয় পিত্তল ও লৌহ প্রস্তুত করিয়াছি, বাস্তবিক তাহা অপর্য্যাপ্ত; আর কাষ্ঠ ও প্রস্তর প্রস্তুত করিয়াছি; এবং তুমি আরও প্রস্তুত করিতে পারিবে।
দায়ূদ রাজা এবং পিতৃকুলপতিরা অর্থাৎ সহস্রপতিগণ, শতপতিগণ ও সেনাপতিগণ যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, শলোমোৎ ও তাঁহার ভ্রাতৃগণ সেই সকল পবিত্রীকৃত বস্তুর কোষাধ্যক্ষ ছিলেন।
সদাপ্রভুর গৃহ মেরামত করণার্থে উহাঁরা যুদ্ধে লব্ধ অনেক বস্তু পবিত্র করিয়াছিলেন।