Home Bibles ২ ইতিহাস 36:21 · বাংলা বাইবেল
২ ইতিহাস 36:21 · বাংলা বাইবেল

যিরমিয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্য সফল করণার্থে যে পর্য্যন্ত দেশ আপনার বিশ্রামকাল সকল ভোগ না করিল, [সে পর্য্যন্ত এইরূপ হইল;] সত্তর বৎসর পূর্ণ করণার্থে নিজ উচ্ছিন্ন দশার সমস্ত কাল দেশ বিশ্রাম ভোগ করিল।

Cross references

লেবীয় 25:4

কিন্তু সপ্তম বৎসর ভূমির বিশ্রামার্থক বিশ্রামকাল, সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামকাল হইবে; তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করিও না, ও আপন দ্রাক্ষালতা ঝুড়িও না;

লেবীয় 26:34

তখন যত দিন দেশ ধ্বংসস্থান থাকিবে ও তোমরা শত্রুগণের দেশে বাস করিবে, তত দিন ভূমি স্বীয় বিশ্রামকাল ভোগ করিবে; তৎকালে ভূমি বিশ্রাম পাইবে, ও স্বীয় বিশ্রামকাল ভোগ করিবে।

লেবীয় 26:43

দেশও তাহাদের কর্ত্তৃত্ব পরিত্যক্ত থাকিবে, ও তাহাদের অবর্ত্তমানে ধ্বংসস্থান হইয়া আপন বিশ্রাম ভোগ করিবে, এবং তাহারা আপনাদের অপরাধের দণ্ড গ্রাহ্য করিবে; কারণ এই যে, তাহারা আমার শাসন অগ্রাহ্য করিত ও তাহাদের প্রাণ আমার বিধি ঘৃণা করিত।

যিরমিয় 25:9

তোমরা আমার বাক্য শুন নাই, এই জন্য দেখ, আমি আদেশ পাঠাইয়া উত্তরদিক্‌স্থ সমস্ত গোষ্ঠীকে লইয়া আসিব, সদাপ্রভু কহেন, আমি আমার দাস বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরকে আনিব, ও তাহাদিগকে এই দেশের বিরুদ্ধে, এতন্নিবাসীদিগের বিরুদ্ধে ও চতুর্দ্দিক্‌স্থিত এই সমস্ত জাতির বিরুদ্ধে আনিব; এবং ইহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিব, এবং বিস্ময়ের ও শিশ শব্দের বিষয় ও চিরস্থায়ী উৎসন্ন স্থান করিব।

যিরমিয় 25:11

তাহাতে এই সমগ্র দেশ উৎসন্ন স্থান ও বিস্ময়ের বিষয় হইবে; এবং এই জাতিগণ সত্তর বৎসর বাবিল-রাজের দাসত্ব করিবে।

যিরমিয় 26:6

তবে আমি এই গৃহ শীলোর সমান করিব, এবং এই নগর পৃথিবীস্থ সমস্ত জাতির কাছে অভিশাপের বিষয় করিব।

যিরমিয় 27:12

পরে আমি সেই সমস্ত বাক্যানুসারে যিহূদা-রাজ সিদিকিয়কে এই কথা বলিলাম, আপনারা আপন আপন গ্রীবা বাবিল-রাজের যোঁয়ালির নীচে রাখিয়া তাঁহার ও তাঁহার লোকদের দাস হউন, তাহাতে বাঁচিবেন।

যিরমিয় 29:10

বস্তুতঃ সদাপ্রভু এই কথা কহেন, বাবিলের সম্বন্ধে সত্তর বৎসর সম্পূর্ণ হইলে আমি তোমাদের তত্ত্বাবধান করিব, এবং তোমাদের পক্ষে আমার মঙ্গলবাক্য সিদ্ধ করিব, তোমাদিগকে পুনর্ব্বার এই স্থানে ফিরাইয়া আনিব।

দানিয়েল 9:2

তাঁহার প্রথম বৎসরে, তাঁহার রাজত্বের প্রথম বৎসরে, আমি দানিয়েল গ্রন্থাবলি দ্বারা বৎসরের সংখ্যা বুঝিলাম, অর্থাৎ যিরূশালেমের উৎসন্ন-দশা সমাপনে সত্তর বৎসর লাগিবে, সদাপ্রভুর এই যে বাক্য যিরমিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইয়াছিল, তাহা বুঝিলাম।

জখরিয় 1:4

তোমরা তোমাদের পিতৃপুরুষদের, সদৃশ হইও না, তাহাদিগকে পূর্ব্বকালীন ভাববাদিগণ উচ্চৈঃস্বরে বলিত, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন কুপথ হইতে ও আপন আপন কুকায্য হইতে ফির; কিন্তু তাহারা শুনিত না, আমার কথায় কর্ণপাত করিত না, ইহা সদাপ্রভু বলেন।

জখরিয় 1:12

তখন সদাপ্রভুর দূত কহিলেন, হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি এই সত্তর বৎসর যাহাদের উপরে ক্রোধাবিষ্ট রহিয়াছ, সেই যিরূশালেমের প্রতি, ও যিহূদার নগর সকলের প্রতি করুণা করিতে কতকাল বিলম্ব করিবে?

জখরিয় 7:14

আর আমি ঘূর্ণ্যবায়ু দ্বারা তাহাদিগকে অপরিচিত সর্ব্বজাতির মধ্যে ছিন্নভিন্ন করিব। এইরূপে তাহাদের পরে দেশ এমন ধ্বংসিত হইয়াছে যে, তাহা দিয়া কেহ গমনাগমন করে নাই। এইরূপে তাহারা মনোরম্য দেশকে ধ্বংসস্থান করিয়াছিল।

Interlinear

Choose Theme