আর দায়ূদের, আসফের, হেমনের ও রাজ-দর্শক যিদূথূনের আজ্ঞানুসারে আসফ-সন্তান গায়কেরা আপন আপন স্থানে ছিল, ও দ্বারপালেরা প্রতিদ্বারে ছিল; তাহাদের আপন আপন সেবাকর্ম্ম ছাড়িয়া যাইবার প্রয়োজন হইল না, যেহেতু তাহাদের লেবীয় ভ্রাতারা তাহাদের জন্য আয়োজন করিয়াছিল।
Cross references
আর দ্বারপাল শল্লুম, অক্কুব, টল্মোন, অহীমান এবং তাহাদের ভ্রাতৃগণ, ইহাদের মধ্যে শল্লুম প্রধান।
আর তিনি হেমনকে ও যিদূথূনকে এবং আর যে মনোনীত লোকদের নাম লিখিত হইল, তাহাদিগকে উহাঁদের সঙ্গে রাখিলেন, যেন তাঁহারা সদাপ্রভুর স্তবগান করেন, কেননা তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
আর চারি সহস্র লোক দ্বারপাল; এবং দায়ূদ প্রশংসার্থে যে সকল বাদ্যযন্ত্র নির্ম্মাণ করেন, তাহা দ্বারা চারি সহস্র লোক সদাপ্রভুর প্রশংসা করিত।
আর দায়ূদ ও সেনাপতিগণ সেবাকর্ম্মের জন্য আসফের, হেমনের ও যিদূথূনের কয়েকটী সন্তানকে পৃথক্ করিয়া বীণা, নেবল ও করতাল সহযোগে ভাবোক্তি গান করিবার ভার [দিলেন]; তাহাদের সেবাকর্ম্মানুসারে কর্ম্মকারীদের সংখ্যা।
যে হেমন ঈশ্বরীয় বাক্য সম্বন্ধে রাজার দর্শক ছিলেন, উচ্চধ্বনিতে শৃঙ্গ বাজাইবার নিমিত্ত তাঁহার এই সকল সন্তান ছিল। ঈশ্বর হেমনকে চৌদ্দ পুত্র ও তিন কন্যা দিয়াছিলেন।
দ্বারপালদের পালা সকল ইহাদের, অর্থাৎ এই প্রধানদের ছিল। আপন ভ্রাতৃগণের ন্যায় ইহারা সদাপ্রভুর গৃহে পরিচর্য্যা করিবার জন্য ভার প্রাপ্ত হইয়াছিল।
আর তিনি আপন পিতা দায়ূদের নিরূপণানুসারে যাজকদের সেবাকর্ম্মার্থে তাহাদের পালা নিরূপণ করিলেন, এবং প্রতিদিনের বিধানানুসারে প্রশংসা ও যাজকদের সম্মুখে পরিচর্য্যা করিতে লেবীয়দিগকে আপন আপন কার্য্যে নিযুক্ত করিলেন। আর তিনি পালানুসারে প্রতিদ্বারে দ্বারপালদিগকেও নিযুক্ত করিলেন; কেননা ঈশ্বরের লোক দায়ূদ সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন।
আর তিনি দায়ূদের, রাজার দর্শক গাদের ও নাথন ভাববাদীর আজ্ঞানুসারে করতাল, নেবল ও বীণাধারী লেবীয়দিগকে সদাপ্রভুর গৃহে স্থাপন করিলেন, যেহেতু সদাপ্রভু আপন ভাববাদীদের দ্বারা এই আজ্ঞা করিয়াছিলেন।
আর গাঁথকেরা যখন সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল স্থাপন করিল, তখন ইস্রায়েল-রাজ দায়ূদের নিরূপণানুসারে সদাপ্রভুর প্রশংসা করণার্থে আপন আপন পরিচ্ছদপরিহিত যাজকগণ তূরী লইয়া ও আসফের সন্তান লেবীয়েরা করতাল লইয়া দণ্ডায়মান হইল।
কেননা যাজকেরা ও লেবীয়েরা আপনাদিগকে একসঙ্গে শুচি করিয়াছিল; তাহারা সকলেই শুচি হইয়াছিল, এবং বন্দিদশা হইতে আগত সমস্ত লোকের নিমিত্ত, তাহাদের যাজক ভ্রাতাদের ও আপনাদের নিমিত্ত নিস্তারপর্ব্বের বলি সকল হনন করিল।
আমি স্বরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব; স্বরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন।
হে আমার স্বজাতি, আমার উপদেশ শ্রবণ কর, আমার মুখের বাক্যে কর্ণপাত কর।
হে ঈশ্বর, জাতিগণ তোমার অধিকারে প্রবেশ করিয়াছে, তাহারা তোমার পবিত্র মন্দির অশুচি করিয়াছে, যিরূশালেমকে স্তূপের ঢিবী করিয়াছে।