Home Bibles ২ ইতিহাস 34:20 · বাংলা বাইবেল
২ ইতিহাস 34:20 · বাংলা বাইবেল

আর রাজা হিল্কিয়কে, শাফনের পুত্র অহীকামকে, মীখায়ের পুত্র অব্দোনকে, শাফন লেখককে ও রাজভৃত্য অসায়কে এই আজ্ঞা করিলেন,

Cross references

২ রাজাবলি 22:12

আর রাজা হিল্কিয় যাজককে, শাফনের পুত্র অহীকামকে, মীখায়ের পুত্র অক্‌বোরকে, শাফন লেখককে ও রাজভৃত্য অসায়কে এই আজ্ঞা করিলেন,

২ রাজাবলি 25:22

যিহূদা দেশে যে লোকেরা অবশিষ্ট রহিল, যাহাদিগকে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর রাখিয়া গিয়াছিলেন, তাহাদের উপরে তিনি শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়কে শাসনকর্ত্তা নিযুক্ত করিলেন।

যিরমিয় 26:22

তখন যিহোয়াকীম রাজা অক্‌বোরের পুত্র ইল্‌নাথনকে এবং তাহার সহিত অন্য কয়েক জন লোককে মিসরে প্রেরণ করিলেন;

যিরমিয় 26:24

যাহা হউক, শাফনের পুত্র অহীকামের হস্ত যিরমিয়ের সপক্ষ থাকায় তিনি নিহত হইবার জন্য লোকদের হস্তে সমর্পিত হইলেন না।

যিরমিয় 40:6

তাহাতে যিরমিয় মিস্পাতে অহীকামের পুত্র গদলিয়ের নিকটে গিয়া দেশে অবশিষ্ট লোকদের মধ্যে তাঁহার সহিত বাস করিতে লাগিলেন।

যিরমিয় 40:9

আর শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয় তাহাদের কাছে ও তাহাদের লোকদের কাছে শপথ করিয়া বলিলেন, তোমরা কল্‌দীয়দের দাস হইতে ভয় করিও না, দেশে বাস করিয়া বাবিল-রাজের দাস হও, তাহাতে তোমাদের মঙ্গল হইবে।

যিরমিয় 40:14

আপনি কি জানেন, অম্মোন-সন্তানদের রাজা বালীস আপনার প্রাণনাশ করিতে নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে প্রেরণ করিয়াছেন? কিন্তু অহীকামের পুত্র গদলিয় তাহাদের কথায় বিশ্বাস করিলেন না।

Interlinear

Choose Theme