Home Bibles ২ ইতিহাস 33:8 · বাংলা বাইবেল
২ ইতিহাস 33:8 · বাংলা বাইবেল

আর আমি তোমাদের পিতৃপুরুষদের নিমিত্ত যে দেশ নিরূপণ করিয়াছি, সেই দেশ ইহতে ইস্রায়েলের চরণ আর সরাইয়া দিব না; কেবল যদি তাহারা, আমি তাহাদিগকে যে সকল আজ্ঞা দিয়াছি, অর্থাৎ আমার দাস মোশির হস্ত দ্বারা তাহাদিগকে যে সমস্ত ব্যবস্থা, বিধি ও শাসন দিয়াছি, তদনুসারে যত্নপূর্ব্বক চলে।

Cross references

লেবীয় 8:36

সদাপ্রভু মোশি দ্বারা যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, হারোণ ও তাঁহার পুত্রগণ সে সমস্তই পালন করিলেন।

লেবীয় 10:11

এবং সদাপ্রভু মোশি দ্বারা ইস্রায়েল-সন্তানগণকে যে সকল বিধি দিয়াছেন, তাহা তাহাদিগকে শিক্ষা দিতে পারিবে।

দ্বিতীয় বিবরণ 4:40

আর তোমার মঙ্গল ও তোমার ভাবী সন্তানগণের মঙ্গল যেন হয়, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে ভূমি চিরকালের জন্য দিতেছেন, তাহার উপরে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়, এই জন্য আমি তাঁহার যে সকল বিধি ও আজ্ঞা অদ্য তোমাকে আদেশ করিলাম, তাহা পালন করিও।

দ্বিতীয় বিবরণ 5:1

তখন মোশি সমস্ত ইস্রায়েলকে ডাকিলেন, ও তাহাদিগকে কহিলেন, হে ইস্রায়েল, আমি তোমাদের কর্ণগোচরে অদ্য যে সকল বিধি ও শাসন বলি, সে সকল শুন, তোমরা তাহা শিক্ষা কর, ও যত্নপূর্ব্বক পালন কর।

দ্বিতীয় বিবরণ 5:31

কিন্তু তুমি আমার নিকটে এই স্থানে দাঁড়াও, তুমি উহাদিগকে যাহা যাহা শিক্ষা দিবে, আমি তোমাকে সেই সমস্ত আজ্ঞা, বিধি ও শাসন বলিয়া দিই; যেন আমি যে দেশ অধিকারার্থে উহাদিগকে দিতেছি, সেই দেশে উহারা তাহা পালন করে।

দ্বিতীয় বিবরণ 8:1

অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যত্নপূর্ব্বক সে সকল পালন করিবে, যেন বাঁচিতে পার ও বৃদ্ধি পাও, এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার কর।

দ্বিতীয় বিবরণ 27:26

যে কেহ এই ব্যবস্থার কথা সকল পালন করিবার জন্য সেই সকল অটল না রাখে, সে শাপগ্রস্ত। তখন সমস্ত লোক বলিবে, আমেন।

দ্বিতীয় বিবরণ 30:15

দেখ, আমি অদ্য তোমার সম্মুখে জীবন ও মঙ্গল এবং মৃত্যু ও অমঙ্গল রাখিলাম;

২ শমূয়েল 7:10

আর আমি আপন প্রজা ইস্রায়েলের জন্য একটী স্থান নিরূপণ করিব ও তাহাদিগকে রোপণ করিব; যেন আপনাদের সেই স্থানে তাহারা বাস করে, এবং আর বিচলিত না হয়। দুষ্ট লোকেরা তাহাদিগকে আর দুঃখ দিবে না, যেমন পূর্ব্বে দিত,

১ ইতিহাস 17:9

আর আমি আপন প্রজা ইস্রায়েলের জন্য একটী স্থান নিরূপণ করিব, ও তাহাদিগকে রোপন করিব; যেন তাহারা আপনাদের সেই স্থানে বাস করে, এবং আর বিচলিত না হয়;

২ ইতিহাস 7:17

আর তোমার পিতা দায়ূদ যেমন চলিত, তেমনি তুমিও যদি আমার সাক্ষাতে চল, আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়াছি, যদি তদনুযায়ী কর্ম্ম কর, এবং আমার বিধি ও শাসন সকল পালন কর;

২ ইতিহাস 7:19

কিন্তু যদি তোমরা [আমা হইতে] ফির ও তোমাদের সম্মুখে স্থাপিত আমার বিধি ও আজ্ঞা সকল পরিত্যাগ কর, আর গিয়া অন্য দেবগণের সেবা কর ও তাহাদের কাছে প্রণিপাত কর,

যিশাইয় 1:19

তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে।

যিরমিয় 7:7

তবে আমি এই স্থানে, তোমাদের পিতৃপুরুষদিগকে এই যে দেশ দিয়াছি, এখানে তোমাদিগকে যুগে যুগে চিরকাল বাস করিতে দিব।

ইজেকিয়েল 33:25

অতএব তুমি তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা রক্তশুদ্ধ মাংস খাইয়া থাক, আপন আপন পুত্তলিগণের প্রতি চক্ষু তুলিয়া থাক, ও রক্তপাত করিয়া থাক; তোমরা কি দেশের অধিকারী হইবে?

লূক 1:6

তাঁহারা দুই জন ঈশ্বরের সাক্ষাতে ধার্ম্মিক ছিলেন, প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দ্দোষরূপে চলিতেন।

গালাতীয় 3:10

বাস্তবিক যাহারা ব্যবস্থার ক্রিয়াবলম্বী, তাহারা সকলে শাপের অধীন, কারণ লেখা আছে, “যে কেহ ব্যবস্থাগ্রন্থে লিখিত সমস্ত কথা পালন করিবার জন্য তাহাতে স্থির না থাকে, সে শাপগ্রস্ত”।

Interlinear

Choose Theme