Home Bibles ২ ইতিহাস 30:17 · বাংলা বাইবেল
২ ইতিহাস 30:17 · বাংলা বাইবেল

কেননা যাহারা আপনাদিগকে পবিত্র করে নাই, এমন অনেক লোক সমাজের মধ্যে ছিল; অতএব সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করণার্থে লেবীয়েরা অশুচি সকল লোকের জন্য নিস্তারপর্ব্বের বলিঘাতনকার্য্যে নিযুক্ত হইল।

Cross references

যাত্রাপুস্তক 12:6

আর এই মাসের চতুর্দ্দশ দিন পর্য্যন্ত রাখিবে; পরে ইস্রায়েল-মণ্ডলীর সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটী হনন করিবে।

গণনা 9:7

আর সেই লোকগুলি তাঁহাকে কহিল, আমরা একটী মানুষের শব স্পর্শ করিয়া অশুচি হইয়াছি, ইহাতে ইস্রায়েল-সন্তানগণের মধ্যে যথাসময়ে সদাপ্রভুর উদ্দেশে উপহার নিবেদন করিতে কেন নিবারিত হইতেছি?

২ ইতিহাস 29:34

কিন্তু যাজকগণ অল্প বলিয়া তাহারা হোমার্থক সকল পশুর চর্ম্ম খুলিতে অসমর্থ হইল; অতএব সেই কার্য্য যাবৎ সাঙ্গ না হয়, এবং যাজকেরা যাবৎ আপনাদিগকে পবিত্র না করে, তাবৎ তাহাদের লেবীয় ভ্রাতৃগণ তাহাদের সাহায্য করিল; কেননা আপনাদিগকে পবিত্র করণে যাজকগণ অপেক্ষা লেবীয়েরা অধিক সরলান্তঃকরণ ছিল।

২ ইতিহাস 35:3

আর যে লেবীয়েরা সমস্ত ইস্রায়েলের শিক্ষক ও সদাপ্রভুর উদ্দেশে পবিত্র ছিল, তাহাদিগকে তিনি কহিলেন, ইস্রায়েল-রাজ দায়ূদের পুত্র শলোমন যে গৃহ নির্ম্মাণ করিয়াছেন, তাহার মধ্যে তোমরা পবিত্র সিন্দুক রাখ; তাহার ভার আর তোমাদের স্কন্ধে থাকিবে না; এখন তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর ও তাঁহার প্রজা ইস্রায়েলের সেবা কর।

ইজেকিয়েল 44:11

তথাপি তাহারা আমার ধর্ম্মধামে পরিচারক হইবে, গৃহের সকল দ্বারে পরিদর্শক ও গৃহের পরিচারক হইবে; তাহারা প্রজাগণের জন্য হোমবলি ও অন্য বলি হনন করিবে, এবং তাহাদের পরিচর্য্যা করিতে তাহাদের সম্মুখে দণ্ডায়মান হইবে।

Interlinear

Choose Theme