২ ইতিহাস 29:23 · বাংলা বাইবেল
পরে পাপার্থক বলি ঐ ছাগ সকল রাজার ও সমাজের সম্মুখে আনীত হইলে তাহারা তাহাদের উপরে হস্তার্পণ করিল।
Cross references
লেবীয় 1:4
পরে হোমবলির মস্তকে হস্তার্পণ করিবে; আর তাহা তাহার প্রায়শ্চিত্তরূপে তাহার পক্ষে গ্রাহ্য হইবে।
লেবীয় 4:4
পরে সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস আনিবে; তাহার মস্তকে হস্তার্পণ করিয়া সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করিবে।
লেবীয় 4:15
পরে মণ্ডলীর প্রাচীনবর্গ সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎসের মস্তকে হস্তার্পণ করিবে, এবং সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করা যাইবে।
লেবীয় 4:24
পরে ঐ ছাগের মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলি হননের স্থানে সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করিবে; ইহা পাপার্থক বলিদান।
লেবীয় 4:29
পরে ঐ পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলিস্থানে সেই পাপার্থক বলি হনন করিবে।
লেবীয় 4:33
আর সেই পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলি হননের স্থানে সেই পাপার্থক বলি হনন করিবে।