Home Bibles ২ ইতিহাস 29:21 · বাংলা বাইবেল
২ ইতিহাস 29:21 · বাংলা বাইবেল

আর তাঁহারা রাজ্যের ধর্ম্মধামের ও যিহূদার জন্য পাপার্থক বলিরূপে সাতটী বৃষ, সাতটী মেষ, সাতটী মেষশাবক ও সাতটী ছাগ উপস্থিত করিলেন। পরে তিনি সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে হোম করিতে হারোণ-সন্তান-যাজকদিগকে আজ্ঞা করিলেন।

Cross references

লেবীয় 4:3

বিশেষতঃ, অভিষিক্ত যাজক যদি এমন পাপ করে, যাহাতে লোকদের উপরে দোষ অর্শে, তবে সে স্বকৃত পাপের জন্য সদাপ্রভুর উদ্দেশে নির্দ্দোষ এক গোবৎস পাপার্থক বলিরূপে উৎসর্গ করিবে।

গণনা 15:22

আর তোমরা যদি প্রমাদবশতঃ পাপ কর, মোশির কাছে সদাপ্রভু এই যে সকল আজ্ঞা দিয়াছেন, এই সকল যদি পালন না কর, এমন কি,

গণনা 23:1

পরে প্রত্যূষে বালাক বিলিয়মকে লইয়া গিয়া বালের উচ্চস্থলীতে উঠাইলেন; তথা হইতে সে [ইস্রায়েল] জাতির প্রান্তভাগ দেখিতে পাইল। আর বিলিয়ম বালাককে কহিল, আপনি এই স্থানে আমার জন্য সাতটী বেদি নির্ম্মাণ করুন, এবং এই স্থানে আমার নিমিত্তে সাতটী গোবৎসের ও সাতটী মেষের আয়োজন করুন।

গণনা 23:14

তখন বালাক তাহাকে পিস্‌গার শৃঙ্গস্থিত সোফীমক্ষেত্রে লইয়া গিয়া সেই স্থানে সাতটী বেদি নির্ম্মাণ করিলেন, আর প্রত্যেক বেদিতে এক একটী গোবৎস ও এক একটী মেষ উৎসর্গ করিলেন।

গণনা 23:29

বিলিয়ম বালাককে কহিল, এই স্থানে আমার নিমিত্তে সাতটী বেদি নির্ম্মাণ করুন, এবং এই স্থানে আমার জন্য সাতটী গোবৎসের ও সাতটী মেষের আয়োজন করুন।

১ ইতিহাস 15:26

আর যে লেবীয়েরা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করিল, ঈশ্বর তাহাদের সাহায্য করিলেন বলিয়া উহাঁরা সাতটী বলদ ও সাতটী মেঘ উৎসর্গ করিলেন।

এজরা 8:35

নির্ব্বাসিত যে লোকেরা বন্দিদশা হইতে ফিরিয়া আসিয়াছিল, তাহারা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করিল; তাহারা সমুদয় ইস্রায়েলের জন্য বারোটী বৃষ, ছিয়ানব্বইটী মেষ, সাতাত্তরটী মেষশাবক, ও পাপার্থক বলির জন্য বারোটী ছাগ, এই সকল সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে বলিদান করিল।

ইয়োব 42:8

অতএব তোমরা সাতটী বৃষ ও সাতটী মেষ লইয়া আমার দাস ইয়োবের নিকটে গিয়া আপনাদের নিমিত্ত হোমবলি উৎসর্গ কর। আর আমার দাস ইয়োব তোমাদিগের নিমিত্ত প্রার্থনা করিবে; কারণ আমি তাহাকে গ্রাহ্য করিব; নতুবা আমি তোমাদিগকে তোমাদের মূর্খতানুযায়ী প্রতিফল দিব; কেননা আমার দাস ইয়োবের ন্যায় তোমরা আমার বিষয়ে যথার্থ কথা বল নাই।

ইজেকিয়েল 45:23

সেই উৎসবের সপ্তাহ ব্যাপিয়া তিনি সাত দিনের মধ্যে প্রতিদিন নির্দ্দোষ সাতটী বৃষ ও সাতটী মেষ দিয়া সদাপ্রভুর উদ্দেশে হোমার্থক বলি উৎসর্গ করিবেন, এবং প্রতিদিন এক ছাগ দিয়া পাপার্থক বলি উৎসর্গ করিবেন।

২ করিন্থীয় 5:21

যিনি পাপ জানেন নাই, তাঁহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাঁহাতে ঈশ্বরের ধার্ম্মিকতা-স্বরূপ হই।

Interlinear

Choose Theme