Home Bibles ২ ইতিহাস 29:17 · বাংলা বাইবেল
২ ইতিহাস 29:17 · বাংলা বাইবেল

তাহারা প্রথম মাসের প্রথম দিনে পবিত্র করিতে আরম্ভ করিয়া মাসের অষ্টম দিনে সদাপ্রভুর বারাণ্ডাতে আসিল; আর আট দিনের মধ্যে সদাপ্রভুর গৃহ পবিত্র করিল, এবং প্রথম মাসের ষোড়শ দিবসে তাহা সাঙ্গ করিল।

Cross references

যাত্রাপুস্তক 12:2

এই মাস তোমাদের আদি মাস হইবে; বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে।

১ রাজাবলি 6:3

আর সেই গৃহের মন্দিরের সম্মুখে এক বারাণ্ডা ছিল, তাহা গৃহের প্রস্থানুসারে কুড়ি হস্ত দীর্ঘ, ও গৃহের সম্মুখে দশ হস্ত প্রস্থ।

১ ইতিহাস 28:11

পরে দায়ূদ আপন পুত্র শলোমনকে বারাণ্ডার, তাহার কক্ষ সকলের, ভাণ্ডার সকলের, উপরিস্থ কুঠরী সকলের, ভিতর কুঠরী সকলের ও পাপাবরণ-সমন্বিত গৃহের আদর্শ দিলেন;

২ ইতিহাস 3:4

আর গৃহের সম্মুখস্থ বারাণ্ডা গৃহের প্রস্থানুসারে বিংশতি হস্ত দীর্ঘ ও এক শত বিংশতি হস্ত উচ্চ হইল; আর তিনি ভিতরে তাহা নির্ম্মল স্বর্ণে মুড়াইলেন।

২ ইতিহাস 29:3

তিনি আপন রাজত্বের প্রথম বৎসরের প্রথম মাসে সদাপ্রভুর গৃহের কবাট সকল খুলিলেন, এবং মেরামৎ করিলেন।

২ ইতিহাস 29:7

আর তাঁহারা বারাণ্ডার কবাট সকল বদ্ধ করিয়াছেন, এবং প্রদীপ সকল নির্ব্বাণ করিয়াছেন, ও পবিত্র স্থানে ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে ধূপদাহ ও হোম করেন নাই।

Interlinear

Choose Theme