ইলীষাফণের সন্তানদের মধ্যে শিম্রি ও যিয়ূয়েল, আর আসফের সন্তানদের মধ্যে সখরিয় ও মত্তনিয়,
Cross references
আর উষীয়েলের সন্তান মীশায়েল, ইল্সাফন ও সিথ্রি।
পরে মোশি হারোণের পিতৃব্য উষীয়েলের পুত্র মীশায়েল ও ইলীষাফণকে ডাকিয়া কহিলেন, নিকটে আসিয়া তোমাদের ঐ দুই জন জ্ঞাতিকে তুলিয়া পবিত্র স্থানের সম্মুখ হইতে শিবিরের বাহিরে লইয়া যাও।
হেমনের ভ্রাতা আসফ, তিনি তাঁহার দক্ষিণদিকে দাঁড়াইতেন; সেই আসফ বেরিখিয়ের পুত্র, ইনি শিমিয়ের পুত্র,
ইলীষাফণের সন্তানগণের মধ্যে শমরিয় অধ্যক্ষ, আর তাঁহার ভ্রাতৃগণ দুই শত জন;
তাহাতে লেবীয়েরা যোয়েলের পুত্র হেমনকে, তাঁহার ভ্রাতাদের মধ্যে বেরিখিয়ের পুত্র আসফকে, ও তাঁহাদের জ্ঞাতি মরারি-সন্তানগণের মধ্যে কূশায়ার পুত্র এথনকে নিযুক্ত করিল।
আর দায়ূদ ও সেনাপতিগণ সেবাকর্ম্মের জন্য আসফের, হেমনের ও যিদূথূনের কয়েকটী সন্তানকে পৃথক্ করিয়া বীণা, নেবল ও করতাল সহযোগে ভাবোক্তি গান করিবার ভার [দিলেন]; তাহাদের সেবাকর্ম্মানুসারে কর্ম্মকারীদের সংখ্যা।
আসফের সন্তানদের কথা; আসফের সন্তান সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেল; আসফের এই সন্তানগণ আসফের অধীন ছিল; ইনি রাজার অধীনে ভাবোক্তি কহিতেন।
ইহারা সকলে ঈশ্বরের গৃহের সেবাকর্ম্মের জন্য করতাল, নেবল ও বীণা দ্বারা সদাপ্রভুর গৃহে গান করিবার জন্য তাহাদের পিতার অধীন ছিলেন; আসফ, যিদূথূন ও হেমন রাজার অধীন ছিলেন।