Home Bibles ২ ইতিহাস 28:24 · বাংলা বাইবেল
২ ইতিহাস 28:24 · বাংলা বাইবেল

পরে আহস ঈশ্বরের গৃহের পাত্র সকল একত্র করিলেন, ঈশ্বরের গৃহের সেই সকল পাত্র কাটিয়া খণ্ড খণ্ড করিলেন, সদাপ্রভুর গৃহের কবাট সকল রুদ্ধ করিলেন, এবং যিরূশালেমের প্রত্যেক কোণে আপনার জন্য যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন।

Cross references

২ রাজাবলি 16:17

পরে আহস রাজা পীঠ সকলের পাটা কাটিয়া তাহার উপর হইতে প্রক্ষালনপাত্র স্থানান্তর করিলেন, আর সমুদ্রপাত্রের নীচে যে পিত্তলময় বলদগুলি ছিল, তাহার উপর হইতে সেই পাত্র নামাইয়া শিলাস্তরণের উপরে বসাইলেন।

২ রাজাবলি 25:13

আর সদাপ্রভুর গৃহের পিত্তলময় দুই স্তম্ভ ও সদাপ্রভুর গৃহের পীঠ সকল ও পিত্তলময় সমুদ্রপাত্র কল্‌দীয়েরা খণ্ড খণ্ড করিয়া, সে সকল পিত্তল বাবিলে লইয়া গেল;

২ ইতিহাস 29:3

তিনি আপন রাজত্বের প্রথম বৎসরের প্রথম মাসে সদাপ্রভুর গৃহের কবাট সকল খুলিলেন, এবং মেরামৎ করিলেন।

২ ইতিহাস 29:7

আর তাঁহারা বারাণ্ডার কবাট সকল বদ্ধ করিয়াছেন, এবং প্রদীপ সকল নির্ব্বাণ করিয়াছেন, ও পবিত্র স্থানে ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে ধূপদাহ ও হোম করেন নাই।

২ ইতিহাস 29:19

আর আহস রাজা আপনার রাজত্বকালে সত্যলঙ্ঘন করিয়া যে সকল পাত্র ফেলিয়া দিয়াছিলেন, সে সকল আমরা প্রস্তুত করিয়া পবিত্র করিয়াছি; দেখুন, সে সমস্ত সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে রহিয়াছে।

২ ইতিহাস 30:14

আর তাহারা উঠিয়া যিরূশালেমস্থ যজ্ঞবেদি সকল দূর করিল, এবং ধূপদাহের নিমিত্ত পাত্র সকলও দূর করিয়া কিদ্রোণ স্রোতে নিক্ষেপ করিল।

২ ইতিহাস 33:3

বস্তুতঃ তাঁহার পিতা হিষ্কিয় যে সকল উচ্চস্থলী ভাঙ্গিয়া ফেলিয়াছিলেন, তিনি সেগুলি পুনর্ব্বার নির্ম্মাণ করিলেন, বাল দেবগণের নিমিত্ত যজ্ঞবেদি প্রস্তুত করিলেন, এবং আশেরা-মূর্ত্তি নির্ম্মাণ করিলেন আর আকাশের সমস্ত বাহিনীর কাছে প্রণিপাত ও তাহাদের সেবা করিলেন।

২ ইতিহাস 33:5

আর তিনি সদাপ্রভুর গৃহের দুই প্রাঙ্গণে আকাশের সমস্ত বাহিনীর জন্য যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন।

যিরমিয় 2:28

কিন্তু তুমি আপনার জন্য যাহাদিগকে নির্ম্মাণ করিয়াছ, তোমার সেই দেবতারা কোথায়? তাহারাই উঠুক, যদি বিপৎকালে তোমাকে নিস্তার করিতে পারে; কেননা হে যিহূদা, তোমার যত নগর, তত দেবতা।

হোশেয় 12:11

গিলিয়দ কি অধর্ম্মময়? তাহারা অলীকমাত্র; গিল্‌গলে তাহারা বৃষ বলিদান করে; আবার তাহাদের যজ্ঞবেদি সকল ক্ষেত্রের আলিতে স্থিত পাথরের ঢিবীর ন্যায়।

প্রেরিতদের কার্য 17:16

পৌল যখন তাঁহাদের অপেক্ষায় আথীনীতে ছিলেন, তখন সেই নগর প্রতিমাতে পরিপূর্ণ দেখিয়া তাঁহার অন্তরে তাঁহার আত্মা উত্তপ্ত হইয়া উঠিল।

প্রেরিতদের কার্য 17:23

কেননা বেড়াইবার সময়ে তোমাদের উপাস্য বস্তু সকল দেখিতে দেখিতে একটী বেদি দেখিলাম, যাহার উপরে লিখিত আছে, ‘অপরিচিত দেবের উদ্দেশে।’ অতএব তোমরা যে অপরিচিতের ভজনা করিতেছ, তাঁহাকে আমি তোমাদের নিকটে প্রচার করি।

Interlinear

Choose Theme