পরে রাজ্য তাঁহার হস্তে স্থির হইলে তাঁহার যে দাসেরা তাঁহার পিতা রাজাকে বধ করিয়াছিল, তাহাদিগকে তিনি বধ করিলেন।
Cross references
আর তোমাদের রক্তপাত হইলে আমি তোমাদের প্রাণের পক্ষে তাহার পরিশোধ অবশ্য লইব; সকল পশুর নিকটে তাহার পরিশোধ লইব, এবং মনুষ্যের ভ্রাতা মনুষ্যের নিকটে আমি মনুষ্যের প্রাণের পরিশোধ লইব।
কিন্তু যদি কেহ দুঃসাহস করিয়া ছলে আপন প্রতিবাসীকে বধ করণার্থ তাহার উপর চড়াউ হয়, তবে সে ব্যক্তির প্রাণদণ্ড করণার্থে তাহাকে আমার বেদির নিকট হইতেও লইয়া যাইবে।
আর প্রাণদণ্ডের অপরাধী নরহন্তার প্রাণের জন্য তোমরা কোন প্রায়শ্চিত্ত গ্রহণ করিবে না; তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে।
রাজ্য তাঁহার হস্তে স্থির হইলেই তাঁহার যে দাসেরা তাঁহার পিতা রাজাকে বধ করিয়াছিল, তাহাদিগকে তিনি বধ করিলেন।
যিহোরাম আপন পিতার রাজ্যে অধিষ্ঠিত হইলে আপনাকে বলবান করিলেন; আর আপনার সমস্ত ভ্রাতাকে এবং ইস্রায়েলের কতকগুলি অধ্যক্ষকেও খড়্গ দ্বারা বধ করিলেন।
তাহারা তাঁহাকে অতিশয় রুগ্ন অবস্থায় ত্যাগ করিয়া চলিয়া গেলে পর, তাঁহার দাসেরা যিহোয়াদা যাজকের পুত্রদের রক্তপাত প্রযুক্ত তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিয়া তাঁহার খট্টার উপরে তাঁহাকে বধ করিল, এবং তিনি মরিলে পর দায়ূদ-নগরে তাঁহার কবর দিল বটে, কিন্তু রাজগণের কবর-স্থানে দিল না।
অম্মোনীয়া শিমিয়তের পুত্র সাবদ ও মোয়াবীয়া শিম্রীতের পুত্র যিহোষাবদ, এই দুই জন তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছিল।
কিন্তু দেশের লোকেরা আমোন রাজার বিরুদ্ধে চক্রান্তকারী সকলকে বধ করিল; পরে দেশের লোকেরা তাঁহার পুত্র যোশিয়কে তাঁহার পদে রাজা করিল।