Home Bibles ২ ইতিহাস 25:26 · বাংলা বাইবেল
২ ইতিহাস 25:26 · বাংলা বাইবেল

অমৎসিয়ের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত আদ্যোপান্ত, দেখ, যিহূদার ও ইস্রায়েলের রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?

Cross references

১ রাজাবলি 14:19

যারবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত, তিনি কিরূপে যুদ্ধ করিলেন, ও কিরূপে রাজত্ব করিলেন, দেখ, তাহার বিবরণ ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।

১ রাজাবলি 14:29

রহবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কর্ম্ম-বিবরণ কি যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?

২ রাজাবলি 14:15

যিহোয়াশের কৃত অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, ও তাঁহার বিক্রম এবং যিহূদা-রাজ অমৎসিয়ের সহিত তিনি কিরূপ যুদ্ধ করিলেন, এই সকল কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?

১ ইতিহাস 29:29

আর দেখ, শমূয়েল দর্শকের পুস্তকে, নাথন ভাববাদীর পুস্তকে ও গাদ দর্শকের পুস্তকে দায়ূদ রাজার আদ্যোপান্ত কর্ম্মের বৃত্তান্ত, তাঁহার সমস্ত রাজত্বের ও বিক্রমের বিবরণ

২ ইতিহাস 20:34

যিহোশাফটের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত আদ্যোপান্ত, দেখ, ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকান্তর্গত হনানির পুত্র যেহূর পুস্তকে লিখিত আছে।

২ ইতিহাস 26:22

উষিয়ের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত আদ্যোপান্ত আমোসের পুত্র যিশাইয় ভাববাদী লিখিয়াছেন।

২ ইতিহাস 27:7

যোথমের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, তাঁহার সমস্ত যুদ্ধ ও চরিত্র, দেখ, ইস্রায়েলের ও যিহূদার রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।

২ ইতিহাস 32:32

হিষ্কিয়ের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ও তাঁহার সাধুকার্য্যের বিবরণ, দেখ, আমোসের পুত্র যিশাইয় ভাববাদীর দর্শন-পুস্তকে লিখিত আছে; তাহা যিহূদার ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস পুস্তকান্তর্গত।

২ ইতিহাস 35:27

সে সকল ইস্রায়েলের ও যিহূদার রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।

২ ইতিহাস 36:8

যিহোয়াকীমের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, তাঁহার কৃত ঘৃণার্হ ক্রিয়া সকল ও তাঁহার মধ্যে যাহা পাওয়া গিয়াছিল, দেখ, সে সকল ইস্রায়েলের ও যিহূদার রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে। পরে তাঁহার পুত্র যিহোয়াখীন তাঁহার পদে রাজা হইলেন।

Interlinear

Choose Theme