Home Bibles ২ ইতিহাস 24:27 · বাংলা বাইবেল
২ ইতিহাস 24:27 · বাংলা বাইবেল

তাঁহার পুত্রদের কথা, তাঁহার বিরুদ্ধে গুরুতর ভাববাণীর কথা ও ঈশ্বরের গৃহ সারাইবার বিবরণ, দেখ, এই সকল বিষয় রাজাদের ইতিহাস-পুস্তকের ব্যাখ্যানগ্রন্থে লিখিত আছে; পরে তাঁহার পুত্র অমৎসিয় তাঁহার পদে রাজা হইলেন।

Cross references

২ রাজাবলি 12:18

তাহাতে যিহূদা-রাজ যিহোয়াশ আপন পিতৃপুরুষদের অর্থাৎ যিহূদার যিহোশাফট, যিহোরাম ও অহসিয় রাজার পবিত্রীকৃত বস্তু সকল, ও আপনার পবিত্রীকৃত বস্তু সকল, এবং সদাপ্রভুর গৃহের ভাণ্ডারে ও রাজবাটীর ভাণ্ডারে যত স্বর্ণ পাওয়া গেল, সে সমস্ত লইয়া অরাম-রাজ হসায়েলের নিকটে পাঠাইয়া দিলেন, তাহাতে তিনি যিরূশালেমের সম্মুখ হইতে ফিরিয়া গেলেন।

২ রাজাবলি 12:21

ফলে শিমিয়তের পুত্র যোষাখর ও শোমরের পুত্র যিহোষাবদ, তাঁহার দুই জন দাস, তাঁহাকে আঘাত করিলে তিনি মরিলেন; পরে লোকেরা দায়ূদ-নগরে তাঁহার পিতৃলোকদের সহিত তাঁহাকে কবর দিল, এবং তাঁহার পুত্র অমৎসিয় তাঁহার পদে রাজা হইলেন।

১ ইতিহাস 3:12

তাঁহার পুত্র অমৎসিয়; তাঁহার পুত্র অসরিয়;

২ ইতিহাস 9:29

শলোমনের অবশিষ্ট বৃত্তান্ত আদ্যোপান্ত নাথন ভাববাদীর পুস্তকে ও শীলোনীয় অহীয়ের ভাববাণীতে এবং নবাটের পুত্র যারবিয়ামের বিষয়ে ইদ্দো দর্শকের যে দর্শন, তাহার মধ্যে কি লিখিত নাই?

২ ইতিহাস 13:22

অবিয়ের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত, সমস্ত ক্রিয়া ও কথা ইদ্দো ভাববাদীর ব্যাখ্যান-গ্রন্থে লিখিত আছে।

২ ইতিহাস 16:11

আর দেখ, আসার আদ্যোপান্ত কর্ম্মের বৃত্তান্ত যিহূদার ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।

২ ইতিহাস 20:34

যিহোশাফটের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত আদ্যোপান্ত, দেখ, ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকান্তর্গত হনানির পুত্র যেহূর পুস্তকে লিখিত আছে।

২ ইতিহাস 24:12

পরে রাজা ও যিহোয়াদা সদাপ্রভুর গৃহ সম্বন্ধীয় কার্য্যসম্পাদকদিগকে তাহা দিতেন; তাহারা সদাপ্রভুর গৃহ সারিবার জন্য গাঁথক ও সূত্রধরদিগকে বেতন দিত; এবং সদাপ্রভুর গৃহ মেরামৎ করিবার জন্য লৌহ ও পিত্তলের কর্ম্মকারীদিগকেও [দিত]।

২ ইতিহাস 25:1

অমৎসিয় পঁচিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে ঊনত্রিশ বৎসর কাল রাজত্ব করেন; তাঁহার মাতার নাম যিহোয়দ্দন, তিনি যিরূশালেম-নিবাসিনী।

Interlinear

Choose Theme