Home Bibles ২ ইতিহাস 24:23 · বাংলা বাইবেল
২ ইতিহাস 24:23 · বাংলা বাইবেল

পরে বৎসর ফিরিয়া আসিলে অরামের সৈন্যদল যোয়াশের বিরুদ্ধে আসিল। তাহারা যিহূদায় ও যিরূশালেমে আসিয়া লোকদের মধ্যে জনাধ্যক্ষ সকলকে বিনষ্ট করিল, এবং তাহাদের সমস্ত দ্রব্য লুট করিয়া দম্মেশকের রাজার নিকটে পাঠাইয়া দিল।

Cross references

দ্বিতীয় বিবরণ 32:35

প্রতিশোধ ও প্রতিফলদান আমারই কর্ম্ম, যে সময়ে তাহাদের পা পিছলিয়া যাইবে; কেননা তাহাদের বিপদের দিন নিকটবর্ত্তী, তাহাদের জন্য যাহা যাহা নিরূপিত, শীঘ্রই আসিবে।

১ রাজাবলি 20:22

পরে সেই ভাববাদী ইস্রায়েলের রাজার নিকটে আসিয়া কহিলেন, আপনি গিয়া আপনাকে বলবান করুন, এবং সাবধান হইয়া আপনার কর্ত্তব্য বিবেচনা করুন, কেননা বৎসর ফিরিলে অরামের রাজা আপনার বিরুদ্ধে উঠিয়া আসিবেন।

১ রাজাবলি 20:26

বৎসর ফিরিয়া আসিলে বিন্‌হদদ অরামীয়দিগকে সংগ্রহ করিয়া ইস্রায়েলের সহিত যুদ্ধ করিতে অফেকে গেলেন।

২ রাজাবলি 12:17

ঐ সময়ে অরাম-রাজ হসায়েল যাত্রা করিয়া গাতের বিরুদ্ধে যুদ্ধ করিলেন ও তাহা হস্তগত করিলেন; পরে হসায়েল যিরূশালেমের বিরুদ্ধেও যাত্রা করিতে উন্মুখ হইলেন।

২ ইতিহাস 24:17

যিহোয়াদার মৃত্যুর পরে যিহূদার অধ্যক্ষগণ আসিয়া রাজার কাছে প্রাণিপাত করিল; তখন রাজা তাহাদেরই কথায় কর্ণপাত করিতে লাগিলেন।

গীতসংহিতা 2:10

অতএব এখন, রাজগণ! বিবেচক হও; পৃথিবীর বিচারকগণ! শাসন গ্রাহ্য কর।

গীতসংহিতা 58:10

ধার্ম্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে, সে দুর্জ্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে;

গীতসংহিতা 82:6

আমিই বলিয়াছি, তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান;

Interlinear

Choose Theme