২ ইতিহাস 23:10 · বাংলা বাইবেল
আর তিনি সমস্ত লোককে স্থাপন করিলেন, প্রত্যেক জন স্ব স্ব হস্তে অস্ত্র লইয়া গৃহের দক্ষিণ পার্শ্ব অবধি গৃহের বাম পার্শ্ব পর্য্যন্ত যজ্ঞবেদির ও গৃহের নিকটে রাজার চারিদিকে দাঁড়াইল।
Cross references
যাত্রাপুস্তক 40:6
আর সমাগম-তাম্বুরূপ আবাসের দ্বারের সম্মুখে হোমবেদি রাখিবে।
২ রাজাবলি 11:11
আর গৃহের দক্ষিণ পার্শ্ব অবধি গৃহের বাম পার্শ্ব পর্য্যন্ত যজ্ঞবেদির ও গৃহের নিকটে ধাবক সৈন্য প্রত্যেক জন স্ব স্ব হস্তে অস্ত্র লইয়া রাজার চারিদিকে দাঁড়াইল।
২ ইতিহাস 6:12
পরে তিনি সমস্ত ইস্রায়েল-সমাজের সাক্ষাতে সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে দাঁড়াইয়া অঞ্জলি বিস্তার করিলেন;—
যোয়েল 2:8
তাহারা এক জন অন্যের উপরে চাপাচাপি করে না; সকলেই আপন আপন মার্গে অগ্রসর হয়, এবং শূলাগ্রের উপরে পড়িলেও ভগ্নপঙ্ক্তি হয় না।