Home Bibles ২ ইতিহাস 22:8 · বাংলা বাইবেল
২ ইতিহাস 22:8 · বাংলা বাইবেল

পরে যেহূ যে সময়ে আহাব-কুলকে দণ্ড দিতেছিলেন, সেই সময়ে তিনি যিহূদার অধ্যক্ষগণকে ও অহসিয়ের পরিচর্য্যাকারী তাঁহার ভ্রাতৃপুত্রগণকে পাইয়া বধ করিলেন।

Cross references

২ রাজাবলি 10:10

এখন তোমরা জানিও, সদাপ্রভু আহাব-কুলের বিপরীতে যাহা বলিয়াছেন, সদাপ্রভুর সেই বাক্যের মধ্যে কিছুই ভূমিতে পতিত হইবার নয়; কারণ সদাপ্রভু আপন দাস এলিয়ের দ্বারা যাহা বলিয়াছেন, তাহা করিলেন।

২ রাজাবলি 10:12

পরে তিনি উঠিয়া প্রস্থান করিলেন, শমরিয়ায় গেলেন। পথিমধ্যে মেষ-পালকদের মেষ-লোমচ্ছেদন গৃহে উপস্থিত হইলে,

২ রাজাবলি 10:14

তিনি কহিলেন, উহাদিগকে জীবন্ত ধর। তাহাতে লোকেরা তাহাদিগকে জীবন্ত ধরিয়া মেষ-লোমচ্ছেদন-গৃহের কূপের নিকটে বধ করিল, বিয়াল্লিশ জনের মধ্যে এক জনকেও অবশিষ্ট রাখিল না।

২ ইতিহাস 24:24

বস্তুতঃ অরামের অল্প লোকবিশিষ্ট সৈন্যদল আসিল, আর সদাপ্রভু তাহাদের হস্তে অতি বৃহৎ সৈন্যদল সমর্পণ করিলেন, কারণ লোকেরা আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিল। এইরূপে অরামীয়েরা যোয়াশের বিচার সাধন করিল।

Interlinear

Choose Theme