তাঁহার সময়ে ইদোম যিহূদার অধীনতা অস্বীকার করিয়া আপনাদের উপরে এক জনকে রাজা করিল।
Cross references
তুমি খড়গজীবী এবং আপন ভ্রাতার দাস হইবে; কিন্তু যখন তুমি আস্ফালন করিবে, আপন গ্রীবা হইতে তাহার যোঁয়ালি ভাঙ্গিবে।
সেই সময়ে ইদোমে রাজা ছিল না, এক জন প্রতিনিধি রাজত্ব করিতেন।
পরে ইস্রায়েলের রাজা, যিহূদার রাজা ও ইদোমের রাজা যাত্রা করিলেন; তাঁহারা সাত দিনের পথ ঘুরিয়া গেলেন; তখন তাঁহাদের সৈন্যের ও পশ্চাদগামী পশুদের জন্য জল পাওয়া গেল না।
তাঁহার সময়ে ইদোম যিহূদার অধীনতা অস্বীকার করিয়া আপনাদের উপরে এক জনকে রাজা করিল।
যখন তাহারা আনন্দগান ও প্রশংসা করিতে আরম্ভ করিল, তখন সদাপ্রভু যিহূদার বিরুদ্ধে আগত অম্মোনের ও মোয়াবের সন্তানগণের ও সেয়ীর পর্ব্বতীয় লোকদের বিরুদ্ধে লুক্কায়িত সৈন্যদিগকে নিযুক্ত করিলেন; তাহাতে তাহারা পরাহত হইল।
এইরূপে ইদোম অদ্য পর্য্যন্ত যিহূদার অধীনতা অস্বীকার করিয়া রহিয়াছে; আর ঐ সময়ে লিব্নাও তাঁহার অধীনতা অস্বীকার করিল, কেননা তিনি আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিলেন।
কারণ ইদোমীয়েরা পুনর্ব্বার আসিয়া যিহূদাকে আঘাত করিয়া অনেক লোক বন্দি করিয়া লইয়া গিয়াছিল।