আর যিহূদার নগর সকলের মধ্যে তাঁহার অনেক কার্য্য ছিল, এবং যিরূশালেমে তাঁহার বলবান বীর যোদ্ধারা থাকিত।
Cross references
ইহারা সকলেই যিদীয়েলের সন্তান, আপন আপন পিতৃকুলের পতি অনুসারে বলবান বীর ছিল, সৈন্য দলে যুদ্ধে গমনযোগ্য সপ্তদশ সহস্র দুই শত লোক।
অদীয়েলের পুত্র অস্মাবৎ রাজার কোষাধ্যক্ষ ছিলেন; এবং ক্ষেত্র, নগর, গ্রাম ও দুর্গ সকলে যে যে ভাণ্ডার ছিল, সেই সকলের অধ্যক্ষ উষিয়ের পুত্র যোনাথন।
অতএব তিনি যিহূদাকে কহিলেন, আইস, আমরা এই সকল নগর গাঁথি এবং এই সকলের চারিদিকে প্রাচীর, দুর্গ, দ্বার ও অর্গল নির্ম্মাণ করি; দেশ ত অদ্যাপি আমাদের সম্মুখে আছে; কেননা আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিয়াছি, আমরা তাঁহার অন্বেষণ করিয়াছি, আর তিনি সকল দিকে আমাদিগকে বিশ্রাম দিয়াছেন। এইরূপে তাহারা নগরগুলি গাঁথিয়া কুশলে সমাপ্ত করিল।
আর তিনি প্রান্তরে কতকগুলি উচ্চ গৃহ নির্ম্মাণ করিলেন ও অনেক কূপ খুদিলেন, কেননা তাঁহার যথেষ্ট পশু-ধন ছিল, নিম্নদেশে ও সমভূমিতেও তাহাই করিলেন; এবং পর্ব্বতে ও উর্ব্বর ক্ষেত্র-সমূহে তাঁহার কৃষকগণ ও দ্রাক্ষাকৃষকগণ ছিল; কারণ তিনি কৃষিকর্ম্ম ভালবাসিতেন।