আর সেই দিনে তাহারা আনীত লুট দ্রব্য হইতে সাত শত গোরু ও সাত সহস্র মেষ সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল।
Cross references
আর যুদ্ধে গমনকারী যোদ্ধাদের নিকট হইতে সদাপ্রভুর নিমিত্তে কর গ্রহণ কর; মনুষ্য, গোরু, গর্দ্দভ ও মেষ,
আর আমরা প্রতিজন স্বর্ণাভরণ, নূপুর, বলয়, অঙ্গুরীয়ক, কুণ্ডল ও হার, এই যে সকল পাইয়াছি, তাহা হইতে সদাপ্রভুর সম্মুখে আমাদের প্রাণের নিমিত্ত প্রায়শ্চিত্ত করিতে সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিয়াছি।
শৌল কহিলেন, সে সকল অমালেকীয়দের হইতে আনীত হইয়াছে; ফলতঃ আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিবার জন্য লোকেরা উত্তম উত্তম মেষের ও গোরুর প্রতি দয়া করিয়াছে; কিন্তু আমরা অবশিষ্ট লোকসকলকে নিঃশেষে বিনষ্ট করিয়াছি।
কিন্তু গিল্গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিবার জন্য লোকেরা বর্জ্জিত দ্রব্যের অগ্রিমাংশ বলিয়া লুটের মধ্য হইতে কতকগুলি মেষ ও গোরু আনিয়াছে।
দায়ূদ রাজা এবং পিতৃকুলপতিরা অর্থাৎ সহস্রপতিগণ, শতপতিগণ ও সেনাপতিগণ যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, শলোমোৎ ও তাঁহার ভ্রাতৃগণ সেই সকল পবিত্রীকৃত বস্তুর কোষাধ্যক্ষ ছিলেন।
তখন শলোমন ঐ স্থানে সমাগম-তাম্বুর সমীপস্থ পিত্তলময় বেদিতে সদাপ্রভুর সম্মুখে যজ্ঞ করিলেন, এক সহস্র হোমবলি উৎসর্গ করিলেন।
শলোমন রাজা বাইশ সহস্র গোরু ও এক লক্ষ বিশ সহস্র মেষ বলিদান করিলেন। এইরূপে রাজা ও সমস্ত লোক ঈশ্বরের গৃহ প্রতিষ্ঠা করিলেন।
তখন সদাপ্রভু আসার ও যিহূদার সম্মুখে কূশীয়দিগকে আঘাত করিলেন, আর কূশীয়েরা পলায়ন করিল।
আর আসা ও তাঁহার সঙ্গী লোকেরা গরার পর্য্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া চলিলেন, তাহাতে এক কূশীয় পতিত হইল যে, আর তাহারা সবল হইয়া উঠিতে পারিল না; কারণ সদাপ্রভুর ও তাঁহার সৈন্যের সম্মুখে আহারা ভগ্ন হইয়া পড়িল; এবং লোকেরা অতি প্রচুর লুট দ্রব্য লইয়া আসিল।