আসার ঢাল ও বড়শাধারী অনেক সৈন্য ছিল, যিহূদার তিন লক্ষ ও বিন্যামীনের ঢাল ও ধনুর্ধারী দুই লক্ষ আশী সহস্র; তাহারা সকলে বলবান বীর ছিল।
Cross references
আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্দ্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান।
যিরূশালেমে উপস্থিত হইলে পর রহবিয়াম যিহূদার ও বিন্যামীনের কুল অর্থাৎ এক লক্ষ আশী সহস্র মনোনীত যোদ্ধৃপুরুষকে ইস্রায়েলের সহিত যুদ্ধ করণার্থে, রহবিয়ামের বশে রাজ্য ফিরাইয়া আনিবার জন্য, একত্র করিলেন।
লাখীশ, অসেকা,
আর রহবিয়াম রাজার পঞ্চম বৎসরে মিসর-রাজ শীশক যিরূশালেমের বিরুদ্ধে আসিলেন, কারণ লোকেরা সদাপ্রভুর বিরুদ্ধে সত্য লঙ্ঘন করিয়াছিল।
সেই রাজার সঙ্গে বারো শত রথ ও ছয় সহস্র অশ্বারোহী ছিল; এবং মিসর হইতে তাঁহার সঙ্গে আগত লূবীয়, সুক্কীয় ও কূশীয় লোকেরা অসংখ্য ছিল।
অবিয়ের ও যারবিয়ামের মধ্যে যুদ্ধ হইত। অবিয় চারি লক্ষ মনোনীত যুদ্ধবীরের সহিত যুদ্ধে গমন করিলেন, এবং যারবিয়াম আট লক্ষ মনোনীত বলবান বীরের সহিত তাঁহার বিরুদ্ধে সৈন্য রচনা করিলেন।
কূশীয় ও লূবীয়দের কি মহাসৈন্য এবং রথ ও অশ্বারোহীর বাহুল্য ছিল না? তথাপি আপনি সদাপ্রভুর উপরে নির্ভর করাতে তিনি তাহাদিগকে আপনার হস্তে সমর্পণ করিয়াছিলেন।
তাহাদের পিতৃকুলানুসারে তাহাদের সংখ্যা এই; যিহূদার সহস্রপতিগণের মধ্যে অদন সেনাপতি ছিলেন, তাঁহার সহিত তিন লক্ষ বলবান বীর ছিল।
পরে মোয়াব-সন্তানগণ ও অম্মোন-সন্তানগণ এবং তাহাদের সহিত কতকগুলি মায়োনীয় লোক যিহোশাফটের বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিল।
পরে অমৎসিয় যিহূদাকে একত্র করিয়া, সমস্ত যিহূদা ও সমস্ত বিন্যামীন-সম্বন্ধীয় পিতৃকুলানুসারে সহস্রপতি ও শতপতিগণের অধীনে লোকদিগকে দাঁড় করাইলেন, এবং বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদিগকে গণনা করিয়া দেখিলেন, যুদ্ধে গমনযোগ্য তিন লক্ষ মনোনীত লোক, তাহারা বড়শা ও ঢাল ধরিতে সক্ষম।