Home Bibles ২ ইতিহাস 13:2 · বাংলা বাইবেল
২ ইতিহাস 13:2 · বাংলা বাইবেল

তিনি তিন বৎসর যিরূশালেমে রাজত্ব করিলেন; তাঁহার মাতার নাম মীখায়া, তিনি গিবিয়া নিবাসী ঊরীয়েলের কন্যা।

Cross references

বিচারকগণ 19:14

এইরূপে তাহারা অগ্রসর হইয়া চলিল; পরে বিন্যামীনের অধিকারস্থ গিবিয়ার নিকটে উপস্থিত হইলে সূর্য্য অস্তগত হইল।

বিচারকগণ 19:16

আর দেখ, এক জন বৃদ্ধ সন্ধ্যাকালে ক্ষেত্র হইতে কর্ম্ম করিয়া আসিতেছিলেন; সেই ব্যক্তি পর্ব্বতময় ইফ্রয়িম দেশের লোক; আর তিনি গিবিয়াতে প্রবাস করিতেছিলেন, কিন্তু নগরের লোকেরা বিন্যামীনীয় ছিল।

১ শমূয়েল 10:26

আর শৌলও গিবিয়ায় আপন বাটীতে গেলেন; এবং ঈশ্বর যাহাদের হৃদয় স্পর্শ করিলেন, এমন এক দল সৈন্য তাঁহার সহিত গমন করিল।

১ রাজাবলি 14:19

যারবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত, তিনি কিরূপে যুদ্ধ করিলেন, ও কিরূপে রাজত্ব করিলেন, দেখ, তাহার বিবরণ ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত আছে।

১ রাজাবলি 14:20

যারবিয়ামের রাজত্বকাল বাইশ বৎসর; পরে তিনি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; আর তাঁহার পুত্র নাদব তাঁহার পদে রাজা হইলেন।

১ রাজাবলি 15:2

তিনি তিন বৎসর যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম মাখা; তিনি অবীশালোমের কন্যা।

১ রাজাবলি 15:6

রহবিয়ামের ও যারবিয়ামের মধ্যে তাঁহার সমস্ত জীবনকালে যুদ্ধ হইত।

২ ইতিহাস 11:20

তাহার পরে তিনি অবশালোমের কন্যা মাখাকে বিবাহ করিলেন; এই স্ত্রী তাঁহার জন্য অবিয়, অত্তয়, সীষ ও শলোমীৎকে প্রসব করিলেন।

২ ইতিহাস 12:15

রহবিয়ামের আদ্যোপান্ত কর্ম্মের বৃত্তান্ত শময়িয় ভাববাদীর ও ইদ্দো দর্শকের বংশাবলি-পুস্তকে কি লিখিত নাই? রহবিয়ামের ও যারবিয়ামের মধ্যে নিয়ত যুদ্ধ হইত।

Interlinear

Choose Theme