Home Bibles ১ শমূয়েল 8:17 · বাংলা বাইবেল
১ শমূয়েল 8:17 · বাংলা বাইবেল

তিনি তোমাদের মেষগণের দশমাংশ লইবেন ও তোমরা তাঁহার দাস হইবে।

Cross references

১ শমূয়েল 17:8

সে দাঁড়াইয়া ইস্রায়েলের সৈন্যশ্রেণীকে লক্ষ্য করিয়া চেঁচাইয়া বলিল, তোমরা কেন যুদ্ধার্থে সৈন্য রচনা করিতে বাহির হইয়া আসিয়াছ? আমি কি পলেষ্টীয় নহি, আর তোমরা কি শৌলের দাস নহ? তোমরা আপনাদের জন্য এক জনকে মনোনীত কর; সে আমার নিকটে নামিয়া আইসুক।

১ রাজাবলি 12:4

আপনার পিতা আমাদের উপর দুঃসহ যোঁয়ালি দিয়াছেন, অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন দাস্যকর্ম্ম ও ভারী যোঁয়ালি চাপাইয়াছেন, আপনি তাহা লঘু করুন, করিলে আমরা আপনার দাসত্ব করিব।

ইব্রীয় 7:2

এবং অব্রাহাম তাঁহাকে সমস্তের দশমাংশ দিলেন। প্রথমে তাঁহার নামের তাৎপর্য্য ব্যাখ্যা করিলে তিনি ‘ধার্ম্মিকতার রাজা’, পরে ‘শালেমের রাজা’,

Interlinear

Choose Theme